1 Timothy 1:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং গল্পকথা ও সীমাহীন বংশ-তালিকায় মনোযোগ না দেয়, কেননা সেগুলো তর্ক-বিতর্ক উপস্থিত করে কিন্তু আল্লাহ্‌র কর্মপরিকল্পনা উপস্থিত করে না, যা ঈমানের মধ্য দিয়ে জানা যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যেন পুরাকাহিনী ও অন্তহীন বংশাবলির আলোচনাতেই নিজেদের মনপ্রাণ ঢেলে না দেয়। ঈশ্বরের কাজের পরিবর্তে এগুলি বিতর্কের সৃষ্টি করে। কারণ ঈশ্বরের কাজ হয় বিশ্বাসের উপর নির্ভর করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং গল্প ও অসীম বংশাবলিতে মনোযোগ না করে, [তেমনি এখন করিতেছি]; কেননা সে সকল বরং বিতণ্ডা উপস্থিত করে, ঈশ্বরের যে ধনাধ্যক্ষের কার্য্য বিশ্বাস সম্বন্ধীয়, তাহা উপস্থিত করে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের বলো তারা য়েন ধর্মীয় উপকথা নিয়ে, বংশের অন্তহীন তালিকা নিয়ে সময় না কাটায়৷ ওসবে তর্কের সৃষ্টি হয়, ঈশ্বরের কাজে ওসব সাহায্য করে না৷ ঈশ্বরের কাজ বিশ্বাসের মাধ্যমে হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং গল্প ও বড় বংশ তালিকায় মনোযোগ না দেয়, [যেমন এখন করছি]; কারণ এই বিষয়গুলো বরং ঝগড়ার সৃষ্টি করে, ঈশ্বরের যে ধনাধ্যক্ষের কাজ বিশ্বাস সম্বন্ধীয়, যা এই বিষয়কে উত্পন্ন করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং গল্প ও অন্তহীন বংশাবলিতে মনোযোগ না করে, [তেমনি এখন করিতেছি]; কেননা সেই সকল বরং বিতণ্ডা উপস্থিত করে, ঈশ্বরের যে ধনাধ্যক্ষের কার্য বিশ্বাস সম্বন্ধীয়, তাহা উপস্থিত করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের এই নির্দেশও দিয়ো যেন তারা গল্প-কথায় ও বড় বড় বংশ-তালিকার দিকে মনোযোগ না দেয়। এগুলো ঈশ্বরের কাজ বাদ দিয়ে নানা তর্কাতর্কির সৃষ্টি করে কিন্তু ঈশ্বর কিভাবে তাঁর কাজ পরিচালনা করেন তা বিশ্বাসের মধ্য দিয়ে জানা যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের এই নির্দেশও দিয়ো যেন তারা গল্প-কথায় ও বড় বড় বংশ-তালিকার দিকে মনোযোগ না দেয়। এগুলো আল্লাহ্‌র কাজ বাদ দিয়ে নানা তর্কাতর্কির সৃষ্টি করে কিন্তু আল্লাহ্‌ কিভাবে তাঁর কাজ পরিচালনা করেন তা ঈমানের মধ্য দিয়ে জানা যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কল্পকাহিনী এবং কুলপঞ্জী নিয়ে ক্রমাগত আলোচনা করতে তাদের নিষেধ কর। এতে শুধু তর্কবিতর্কের সৃষ্টি হয়। এসব দিয়ে ঈশ্বরের সেই পরিকল্পনা বোঝা যায় না, যা কেবল বিশ্বাসেই লভ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের বলো তারা যেন ধর্মীয় উপকথা নিয়ে, বংশের অন্তহীন তালিকা নিয়ে সময় না কাটায়৷ ওসবে তর্কের সৃষ্টি হয়, ঈশ্বরের কাজে ওসব সাহায্য করে না৷ ঈশ্বরের কাজ বিশ্বাসের মাধ্যমে হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং গল্প ও বড় বংশ তালিকায় মনোযোগ না দেয়, [যেমন এখন করছি]; কারণ এই বিষয়গুলো বরং ঝগড়ার সৃষ্টি করে, ঈশ্বরের যে ধনাধ্যক্ষের কাজ বিশ্বাস সম্বন্ধীয়, যা এই বিষয়কে উত্পন্ন করে না।