1 Timothy 1:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা শরীয়তের শিক্ষক হতে চায়, অথচ যা বলে ও যার বিষয়ে দৃঢ়তার সঙ্গে কথা বলে তা বুঝে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা শাস্ত্রবিদ হতে চায়, কিন্তু তারা কোন বিষয়ে বলছে বা যেসব বিষয়ে এত জোরের সঙ্গে বলেছে, তা সম্বন্ধে তারা নিজেরাই জানে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ব্যবস্থার শিক্ষক হইতে চায়, অথচ যাহা বলে, ও যাহার বিষয়ে দৃঢ় নিশ্চয় ভাবে কথা কহে, তাহা বুঝে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা বিধি-ব্যবস্থার শিক্ষক হতেচায়, অথচ তারা য়ে কি বলে তার অর্থ নিজেরাই জানে না৷ এমন কি, য়ে বিষয় আত্মবিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলে তারা নিজেরাই সেই বিষয় সম্বন্ধে বোঝে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা ব্যবস্থার শিক্ষক হতে চায়, অথচ যা বলে ও যার বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলে, তা বোঝে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ব্যবস্থার শিক্ষক হইতে চায়, অথচ যাহা বলে ও যাহার বিষয়ে দৃঢ় নিশ্চয় ভাবে কথা কহে, তাহা বুঝে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যদিও নিজেদের কথা নিজেরাই বোঝে না এবং যে বিষয়ে জোর দিয়ে বলছে সেই বিষয় সম্বন্ধেও জানে না তবুও তারা মোশির আইন- কানুনের শিক্ষক হতে চায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যদিও নিজেদের কথা নিজেরাই বোঝে না এবং যে বিষয়ে জোর দিয়ে বলছে সেই বিষয় সম্বন্ধেও জানে না তবুও তারা মূসার শরীয়তের ওস্তাদ হতে চায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের দাবী যে তারা বিধি-ব্যবস্থায় বিজ্ঞ অথচ যেসব বিষয়ে তারা কথা বলে, যেসব বিষয়ে জোর দেয়, তার মর্ম নিজেরাই বোঝে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বিধি-ব্যবস্থার শিক্ষক হতে চায়, অথচ তারা যে কি বলে তার অর্থ নিজেরাই জানে না৷ এমন কি, যে বিষয় আত্মবিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলে তারা নিজেরাই সেই বিষয় সম্বন্ধে বোঝে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ব্যবস্থা গুরু হতে চায়, অথচ যা বলে ও যার বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলে, তা বোঝে না।