1 Timothy 2:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও যদি আত্মসংযমের সঙ্গে ঈমান, মহব্বত ও পবিত্রতায় স্থির থাকে তবে স্ত্রীলোক সন্তান প্রসবের মধ্য দিয়ে উদ্ধার পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নারী যদি আত্মসংযমের সঙ্গে বিশ্বাস, প্রেম ও পবিত্রতা বজায় রাখে, তাহলে সন্তান-ধারণের মধ্য দিয়ে সে মুক্তি পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তাহারা স্থির থাকে, তবে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবু যদি আত্মসংযমের সাথে বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তারা জীবনযাপন করতে থাকে, তবে নারী মাতৃত্বের দাযিত্ব পালন করে উদ্ধার পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবু যদি, আত্মসংযমের সঙ্গে বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তারা স্থির থাকে, তবে স্ত্রী সন্তানের জন্ম দিয়ে উদ্ধার পাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তাহারা স্থির থাকে, তবে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তিনি সন্তান জন্ম দেবার মধ্য দিয়ে পাপ থেকে উদ্ধার পাবেন; অবশ্য স্ত্রীলোকদের ভাল বিচারবুদ্ধি ব্যবহার করে বিশ্বাস, ভালবাসা ও পবিত্রতায় চলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তিনি সন্তান জন্ম দেবার মধ্য দিয়ে নাজাত পাবেন; অবশ্য স্ত্রীলোকদের ভাল বিচারবুদ্ধি ব্যবহার করে ঈমান, মহব্বত ও পবিত্রতায় চলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলেও যদি শোভনভাবে বিশ্বাস, ভ্রাতৃপ্রেম এবং শুদ্ধতা বজায় রেখে মেয়েরা চলে তাহলে জননী হওয়ার মধ্যেই তাদের পরিত্রাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবু যদি আত্মসংযমের সাথে বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তারা জীবনযাপন করতে থাকে, তবে নারী মাতৃত্বের দায়িত্ব পালন করে উদ্ধার পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবু যদি, আত্মসংযমের সঙ্গে বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তারা স্থির থাকে, তবে স্ত্রী সন্তানের জন্ম দিয়ে উদ্ধার পাবে।