1 Timothy 2:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি সকলের জন্য মুক্িতর মূল্য হিসেবে নিজেকে দান করেছেন; এই সাক্ষ্য তিনি নির্ধারিত সময়েই দান করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সব মানুষের জন্য নিজেকে মুক্তিপণরূপে প্রদান করেছেন—এই সাক্ষ্য যথাসময়ে দেওয়া হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি মনুষ্য, খ্রীষ্ট যীশু, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন; এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সমস্ত লোকদের পাপমুক্ত করতে যীশু নিজেকে উত্‌সর্গ করেছিলেন৷ যীশুর এই কাজ সঠিক সময়ে প্রমাণ করল য়ে ঈশ্বর চান য়েন সব লোক উদ্ধার পায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি সবার মুক্তির মূল্য হিসাবে নিজেকে উৎসর্গ করলেন; এই সাক্ষ্য সঠিক সময়ে দেওয়া হয়েছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মনুষ্য, খ্রীষ্ট যীশু, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন; এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সব মানুষের মুক্তির মূল্য হিসাবে নিজের জীবন দিয়েছিলেন। ঈশ্বরের ঠিক করা সময়ে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সব মানুষের মুক্তির মূল্য হিসাবে নিজের জীবন দিয়েছিলেন। আল্লাহ্‌র ঠিক করা সময়ে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যথাসময়ে ঈশ্বরের মহানুভবতার প্রমাণস্বরূপ সকল মানুষের মুক্তিপণরূপে আত্মোৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত লোকদের পাপমুক্ত করতে যীশু নিজেকে উৎসর্গ করেছিলেন৷ যীশুর এই কাজ সঠিক সময়ে প্রমাণ করল যে ঈশ্বর চান যেন সব লোক উদ্ধার পায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সবার মুক্তির মূল্য হিসাবে নিজেকে উৎসর্গ করলেন; এই সাক্ষ্য সঠিক দিনের দেওয়া হয়েছে;