1 Timothy 2:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই উদ্দেশ্যে আমি এক জন তবলিগকারী ও প্রেরিত নিযুক্ত হয়েছি— আমি সত্যি বলছি, মিথ্যা বলছি না— ঈমানে ও সত্যে আমি অ-ইহুদীদের শিক্ষক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই উদ্দেশ্যেই আমি বার্তাবাহক ও প্রেরিতশিষ্য এবং অইহুদিদের কাছে প্রকৃত বিশ্বাসের শিক্ষক নিযুক্ত হয়েছি—আমি সত্যিই বলছি, মিথ্যা নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি এই উদ্দেশ্যে প্রচারক ও প্রেরিত বলিয়া নিযুক্ত; সত্য বলিতেছি, মিথ্যা বলিতেছি না; বিশ্বাসে ও সত্যে আমি পরজাতীয়দের শিক্ষক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই জন্যই অইহুদীদের কাছে আমাকে সুসমাচার প্রচারক ও প্রেরিতরূপে এবং বিশ্বাসের ও সত্যের শিক্ষক হিসাবে মনোনীত করা হল৷ আমি সত্যি বলছি, মিথ্যা বলছি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি এই জন্যই প্রচারক ও প্রেরিত হয়ে নিযুক্ত হয়েছি; সত্যি বলছি, মিথ্যা বলছি না; বিশ্বাসে ও সত্যে আমি অযিহুদিদের শিক্ষক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি এই উদ্দেশ্যে প্রচারক ও প্রেরিত বলিয়া নিযুক্ত; সত্য বলিতেছি, মিথ্যা বলিতেছি না; বিশ্বাসে ও সত্যে আমি পরজাতীয়দের শিক্ষক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এই সাক্ষ্য দেবার জন্য ঈশ্বর আমাকে প্রচারক, প্রেরিত্ ও অযিহূদীদের কাছে বিশ্বাস এবং সত্যের শিক্ষক হিসাবে নিযুক্ত করেছেন। আমি সত্যি কথা বলছি, মিথ্যা বলছি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এই সাক্ষ্য দেবার জন্য আল্লাহ্ আমাকে তবলিগকারী, সাহাবী ও অ-ইহুদীদের কাছে ঈমান এবং সত্যের ওস্তাদ হিসাবে নিযুক্ত করেছেন। আমি সত্যি কথা বলছি, মিথ্যা বলছি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক এই কথাটা ঘোষণা করার জন্যই আমাকে প্রেরিত শিষ্যরূপে নিয়োগ করা হয়েছে। একথা মিথ্যা নয়, সর্বাংশে সত্য। আমি নিযুক্ত হয়এছি যাতে অন্যান্য জাতির মানুষকে প্রকৃত সত্যের স্বরূপ সম্বন্ধে শিক্ষা দিতে পারি এবং তাদের মনে বিশ্বাস জন্মাতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জন্যই অইহুদীদের কাছে আমাকে সুসমাচার প্রচারক ও প্রেরিতরূপে এবং বিশ্বাসের ও সত্যের শিক্ষক হিসাবে মনোনীত করা হল৷ আমি সত্যি বলছি, মিথ্যা বলছি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এই জন্যই প্রচারক ও প্রেরিত হয়ে নিযুক্ত হয়েছি; সত্যি বলছি, মিথ্যা বলছি না; বিশ্বস্তে ও সত্যে আমি অযিহুদিদের শিক্ষক।