1 Timothy 2:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমার ইচ্ছা সমস্ত স্থানে পুরুষেরা কোন রকম ক্রোধ ও বির্তক ছাড়াই পবিত্র হাত তুলে মুনাজাত করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি চাই, সর্বত্র পুরুষেরা ক্রোধ এবং মতবিরোধ ত্যাগ করে তাদের পবিত্র দু-হাত তুলে প্রার্থনা করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমার বাসনা এই, সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে ও বিনাবিতর্কে শুচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ইচ্ছা এই য়ে, সমস্ত জায়গায় পুরুষেরা প্রার্থনা করুক৷ যাঁরা প্রার্থনার জন্য ঈশ্বরের দিকে হাত তুলবে তাদের পবিত্র হওয়া চাই৷ তারা মনে ক্রোধ না রেখে ও তর্কাতর্কি না করে প্রার্থনা করুক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাই আমার ইচ্ছা এই, সমস্ত জায়গায় পুরুষেরা রাগ ও তর্কবিতর্ক বাদ দিয়ে পবিত্র হাত তুলে প্রার্থনা করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমার বাসনা এই, সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে ও বিনা বির্তকে শুচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি চাই যেন সব জায়গায় পুরুষেরা রাগ বা ঝগড়ার মনোভাব না রেখে খাঁটি অন্তরে দু’হাত তুলে প্রার্থনা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি চাই যেন সব জায়গায় পুরুষেরা রাগ বা ঝগড়ার মনোভাব না রেখে খাঁটি দিলে দু’হাত তুলে মুনাজাত করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি চাই যেখানে তোমরা উপাসনার জন্য সমবেত হবে, ক্রোধ আর মতান্তর ভুলে সেখানেই পুরুষেরা ঈশ্বরে নিবেদিত অন্তরে হাত তুলে প্রার্থনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ইচ্ছা এই যে, সমস্ত জায়গায় পুরুষরা প্রার্থনা করুক৷ যারা প্রার্থনার জন্য ঈশ্বরের দিকে হাত তুলবে তাদের পবিত্র হওয়া চাই৷ তারা মনে ক্রোধ না রেখে ও তর্কাতর্কি না করে প্রার্থনা করুক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমার ইচ্ছা এই, সমস্ত জায়গায় পুরুষেরা রাগ ও তর্ক বিতর্ক বাদ দিয়ে পবিত্র হাত তুলে প্রার্থনা করুক।