1 Timothy 2:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেইভাবে স্ত্রীলোকেরাও ভদ্র ও মার্জিতভাবে পরিপাটি বেশে নিজদেরকে ভূষিত করুক; নানা রকমে চুলের বেনী বেঁধে, সোনা, বা মুক্তা, বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এও চাই, নারীরা পরিশীলিত সাজসজ্জা করুক, শিষ্টাচার ও শালীনতা বজায় রাখুক। চুলের বাহার, সোনা ও মণিমুক্তা বা বহুমূল্য পোশাক দ্বারা নয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটী বেশে আপনাদিগকে ভূষিতা করুক; বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অনুরূপভাবে আমি চাই নারীরা য়েন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে৷ তারা নিজেদের য়েন শৌখিন খোঁপা করা চুলে বা সোনা মুক্তোর গহনায় বা দামী পোশাকে না সাজায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একইভাবে মহিলারাও নিজেদের ভদ্র ও শোভনীয় পোশাকে নিজেদের সাজিয়ে তুলুক; যেন শৌখিন বেণী করে চুল না বাঁধে ও সোনা, মুক্ত বা খুব দামী পোশাক দিয়ে নিজেদের না সাজায়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিত করুক; বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এটাও চাই যেন স্ত্রীলোকেরা ভদ্রভাবে ও ভাল বিচারবুদ্ধি ব্যবহার করে উপযুক্ত কাপড়-চোপড় পরে। তারা যেন নানা রকমে চুলের বেনী বেঁধে, সোনা ও মুক্তার গয়না পরে আর দামী দামী কাপড়-চোপড় দিয়ে নিজেদের না সাজায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এটাও চাই যেন স্ত্রীলোকেরা ভদ্রভাবে ও ভাল বিচারবুদ্ধি ব্যবহার করে উপযুক্ত কাপড়-চোপড় পরে। তারা যেন নানা রকমে চুলের বেনী বেঁধে, সোনা ও মুক্তার গয়না পরে আর দামী দামী কাপড়-চোপড় দিয়ে নিজেদের না সাজায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেয়েদের বিষয়ও বলি, তারার রুচিসম্মতভাবে বেশভূষা করুক, তাদের সাজসজ্জা হোক ভদ্র ও সুশোভন। বিচিত্র কেশবিন্যাস, মূল্যবান পোশাক পরিচ্ছদ এবং মণিমুক্তার অলঙ্কারের চাকচিক্য নয় বরং সদাচরণই হোক তাদের অঙ্গের ভূষণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনুরূপভাবে আমি চাই নারীরা যেন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে৷ তারা নিজেদের যেন শৌখিন খোঁপা করা চুলে বা সোনা মুক্তোর গহনায় বা দামী পোশাকে না সাজায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একইভাবে মহিলারাও নিজেদের ভদ্র ও শোভনীয় পোশাকে নিজেদের সাজিয়ে তুলুক; যেন শৌখিন বেণী করে চুল না বাঁধে ও সোনা, মুক্ত বা খুব দামী পোশাক দিয়ে নিজেদের না সাজায়,