1 Timothy 3:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রথমে তাঁদেরও পরীক্ষা করে দেখা হোক, যদি তাঁরা অনিন্দনীয় প্রমাণিত হন তবে তাঁদের পরিচারক পদে ন্যস্ত করা হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথমে তাঁদের যাচাই করে দেখতে হবে, যদি তাঁরা অনিন্দনীয় হন, তবেই ডিকনরূপে তাদের পরিচর্যা করতে দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অগ্রে তাঁহাদেরও পরীক্ষা করা হউক, যদি তাঁহারা অনিন্দনীয় হন, তবে পরিচারকের কর্ম্ম করুন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রথমে তাদের যাচাই করা হোক৷ যদি তাদের মধ্যে নিন্দনীয় কিছু না থাকে, তাহলেই তারা পরিচারকরূপে সেবা করতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর প্রথমে তাঁদেরও পরীক্ষা করা হোক, যদি তাঁদের বিরুদ্ধে নিন্দার কিছু না থাকে, তবে তাঁরা পরিচারকের কাজ করতে পারবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অগ্রে তাঁহাদেরও পরীক্ষা করা হউক, যদি তাঁহারা অনিন্দনীয় হন, তবে পরিচারকের কর্ম করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের আগে যাচাই করে দেখতে হবে, তারপর যদি তাঁরা নির্দোষ বলে প্রমাণিত হন তবে পরিচারক হতে পারবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের আগে যাচাই করে দেখতে হবে, তারপর যদি তাঁরা নির্দোষ বলে প্রমাণিত হন তবে খেদমতকারী হতে পারবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথমে তাঁদের যথাযথবাবে যাচাই করে দেখে নিতে হবে। তারপর কোন দোষত্রুটি না পাওয়া গেলে তবে তাঁদের এ পদে নিযুক্ত করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথমে তাদের যাচাই করা হোক্৷ যদি তাদের মধ্যে নিন্দনীয় কিছু না থাকে, তাহলেই তারা পরিচারকরূপে সেবা করতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রথমে তাঁদেরও পরীক্ষা করা হোক, যদি তাঁদের বিরুদ্ধে নিন্দার কিছু না থাকে, তবে তাঁরা পরিচারকের কাজ করতে পারবেন।