1 Timothy 3:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তেমনি স্ত্রীলোকেরাও যেন সম্মানের যোগ্য হন, অন্যের অপবাদ না করেন এবং মিতাচারণী ও সমস্ত বিষয়ে বিশ্বস্ত হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একইভাবে, তাদের স্ত্রীদেরও শ্রদ্ধার পাত্রী হতে হবে। পরনিন্দা না করে তাঁরা যেন মিতাচারী এবং সর্ববিষয়ে বিশ্বস্ত হন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তদ্রূপ স্ত্রীলোকেরাও ধীরা, অনপবাদিকা, মিতাচারিণী এবং সর্ব্ববিষয়ে বিশ্বস্তা হউন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেইভাবে মণ্ডলীতে মহিলাদেরও সকলের শ্রদ্ধেয়া হতে হবে৷ তাঁরা য়েন অপরের নামে কুত্সা না রটায়, য়েন মিতাচারী ও সব ব্যাপারে নির্ভরয়োগ্য হন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একইভাবে মহিলারাও সম্মানের যোগ্য হন, পরচর্চা না করে, সংযত এবং সব বিষয়ে বিশ্বস্ত হোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তদ্রূপ স্ত্রীলোকেরাও ধীর, অনপবাদিকা, মিতাচারিণী এবং সর্ববিষয়ে বিশ্বস্ত হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠিক সেইভাবে তাঁদের স্ত্রীরাও যেন সম্মানের যোগ্যা হন। তাঁরা যেন অন্যের দুর্নাম করে না বেড়ান এবং নিজেদের দমনে রাখেন। সব বিষয়ে যেন তাঁদের বিশ্বাস করা যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠিক সেইভাবে তাঁদের স্ত্রীরাও যেন সম্মানের যোগ্যা হন। তাঁরা যেন অন্যের দুর্নাম করে না বেড়ান এবং নিজেদের দমনে রাখেন। সব বিষয়ে যেন তাঁদের বিশ্বাস করা যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মণ্ডলীর সেবাকার্যে নিযুক্ত ব্যক্তিদের স্ত্রীদেরও সচ্চরিত্র হতে হবে। তাঁরার হবেন মিতাচারী ও পরনিন্দায় বিমুখ। সব দিক দিয়েই তাঁদের হতে হবে বিশ্বস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইভাবে মণ্ডলীতে মহিলাদেরও সকলের শ্রদ্ধেয়া হতে হবে৷ তাঁরা যেন অপরের নামে কুৎসা না রটান, যেন মিতাচারী ও সব ব্যাপারে নির্ভরযোগ্য হন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একইভাবে মহিলারাও সম্মানের যোগ্য হন, পরচর্চা না করে, সংযত এবং সব বিষয়ে বিশ্বস্ত হোক।