1 Timothy 3:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যাঁরা উত্তমরূপে পরিচারকের কাজ করেন তাঁরা নিজেদের জন্য সম্মানের উঁচু আসন লাভ করেন এবং মসীহ্ ঈসা সম্বন্ধীয় ঈমানে অতিশয় সাহস লাভ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যাঁরা উপযুক্তভাবে পরিচর্যা করেছেন, তাঁরা সুপ্রতিষ্ঠা এবং খ্রীষ্ট যীশুতে তাদের বিশ্বাসে মহা-নিশ্চয়তা লাভ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যাঁহারা উত্তমরূপে পরিচারকের কার্য্য করিয়াছেন, তাঁহারা আপনাদের জন্য সুপ্রতিষ্ঠা, এবং খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস লাভ করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ য়ে পরিচারকরা ভালভাবে কাজ করে, তারা সুনাম অর্জন করে এবং খ্রীষ্ট যীশুতে তাদের বিশ্বাসে সাহসী হয়ে ওঠে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যাঁরা ভালোভাবে পরিচারকের কাজ করেছেন, তাঁরা সন্মান পাবেন এবং খ্রীষ্ট যীশুতে তাঁদের বিশ্বাসে আরো সাহস লাভ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যাঁহারা উত্তমরূপে পরিচারকের কার্য করিয়াছেন, তাঁহারা আপনাদের জন্য সুপ্রতিষ্ঠা, এবং খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস লাভ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পরিচারক ভাল ভাবে কাজ করেন তিনি সম্মান লাভ করেন এবং খ্রীষ্ট যীশুর উপর বিশ্বাসের দরুন তাঁর অন্তর সাহসে পূর্ণ হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে খেদমতকারী ভাল ভাবে কাজ করেন তিনি সম্মান লাভ করেন এবং মসীহ্ ঈসার উপর ঈমানের দরুন তাঁর দিল সাহসে পূর্ণ হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মণ্ডলী পরিচালনার এই দায়িত্ব যাঁরা সুষ্ঠুভাবে পালন করবেন, তাঁরা সমাজে সম্মান লাভ করবেন এবং যীশু খ্রীষ্টে তাঁদের প্রগাঢ় বিশ্বাস সম্বন্ধে তাঁরা সাহসভরে সকলকে শিক্ষা দিতে পারবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যে পরিচারকরা ভালভাবে কাজ করে, তারা সুনাম অর্জন করে এবং খ্রীষ্ট যীশুতে তাদের বিশ্বাসে সাহসী হয়ে ওঠে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যাঁরা ভালোভাবে পরিচারকের কাজ করেছেন, তাঁরা সম্মান পাবেন এবং খ্রীষ্ট যীশুতে তাঁদের বিশ্বাসে আরো সাহস লাভ করেন।