1 Timothy 3:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি শীঘ্রই তোমার কাছে উপস্থিত হব, এমন আশা করে তোমাকে এসব লিখলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও শীঘ্রই আমি তোমাদের কাছে যাওয়ার প্রত্যাশা করছি, এই সমস্ত নির্দেশ আমি তোমাদের লিখে জানাচ্ছি, যেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শীঘ্রই তোমার নিকটে উপস্থিত হইব, এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদিও আমি আশা করছি শিগ্গির তোমার কাছে যাব তবু তোমাকে এসব লিখলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে যাব, এমন আশা করে তোমাকে এইসব লিখলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শীঘ্রই তোমার নিকটে উপস্থিত হইব, এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আশা করছি শীঘ্রই তোমার কাছে যেতে পারব। কিন্তু যদি কোন কারণে আমার যেতে দেরি হয় সেইজন্য আমি তোমার কাছে এই সব লিখছি, যেন তুমি জানতে পার ঈশ্বরের পরিবারের লোকদের চালচলন কি রকম হওয়া উচিত। এই পরিবার হল জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, যা ভিত্তি ও খুঁটির মত ঈশ্বরের সত্যকে ধরে রাখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আশা করছি শীঘ্রই তোমার কাছে যেতে পারব। কিন্তু যদি কোন কারণে আমার যেতে দেরি হয় সেইজন্য আমি তোমার কাছে এই সব লিখছি, যেন তুমি জানতে পার আল্লাহ্‌র পরিবারের লোকদের চালচলন কি রকম হওয়া উচিত। এই পরিবার হল জীবন্ত আল্লাহ্‌র জামাত, যা ভিত্তি ও খুঁটির মত আল্লাহ্‌র সত্যকে ধরে রাখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদিও এইসব কথা আমি চিঠিতে লিখছি, তবু আশা করছি শীঘ্রই তোমার কাছে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও আমি আশা করছি শীঘ্রই তোমাদের কাছে যাব তবু তোমাদের এসব লিখলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে যাব, এমন আশা করে তোমাকে এই সব লিখলাম;