1 Timothy 3:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি আমার বিলম্ব হয় তবে যেন তুমি জানতে পার যে, আল্লাহ্‌র গৃহের মধ্যে কেমন আচার ব্যবহার করতে হয়; সেই গৃহ তো জীবন্ত আল্লাহ্‌র মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দেরি হলেও, তোমরা জানতে পারবে যে, ঈশ্বরের গৃহের মধ্যে লোকদের আচরণ কেমন হওয়া উচিত। এই গৃহ হল জীবন্ত ঈশ্বরের মণ্ডলী এবং সত্যের স্তম্ভ ও বুনিয়াদ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি আমার বিলম্ব হয়, তবে যেন তুমি জানিতে পার যে, ঈশ্বরের গৃহমধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়; সেই গৃহ ত জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ যদি আমার দেরী হয়, তাহলে য়েন তুমি জানতে পার য়ে ঈশ্বরের পরিবারের মধ্যে কেমন আচার আচরণ করতে হয়, যা জীবন্ত ঈশ্বরের মণ্ডলী - এই মণ্ডলী হল সত্যের স্তন্ভ ও দৃঢ় ভিত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যদি আমার দেরি হয়, তবে যেন তুমি জানতে পার যে, ঈশ্বরের ঘরের মধ্যে কেমন আচার ব্যবহার করতে হয়; সেই ঘর হল জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও মজবুত ভিত্তি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি আমার বিলম্ব হয়, তবে যেন তুমি জানিতে পার যে, ঈশ্বরের গৃহমধ্যে কেমন আচার-ব্যবহার করিতে হয়; সেই গৃহ ত জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি আমার যেতে দেরী হয়, তাহলে এই চিঠি থেকে বুঝতে পারবে ঈশ্বরের আপনজনদের ব্যবহার কি রকম হওয়অ উচিত। আপনজনদের নিয়েই জাগ্রত ঈশ্বেরর মণ্ডলী। তারাই মণ্ডলীর সত্যের স্তম্ভ এবং সুদৃঢ় ভিত্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যদি আমার দেরী হয়, তাহলে যেন তোমরা জানতে পার যে ঈশ্বরের পরিবারের মধ্যে কেমন আচার আচরণ করতে হয়, যা জীবন্ত ঈশ্বরের মণ্ডলী — এই মণ্ডলী হল সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি আমার দেরি হয়, তবে যেন তুমি জানতে পার যে, ঈশ্বরের ঘরের মধ্যে কেমন আচার ব্যবহার করতে হয়; সেই ঘর হল জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও মজবুত ভিত্তি।