1 Timothy 3:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এতে কোন সন্দেহ নেই যে, ভক্তির নিগূঢ়তত্ত্ব মহৎ, যিনি রক্ত-মাংসে প্রকাশিত হলেন, রূহে ধার্মিক প্রতিপন্ন হলেন, ফেরেশতারা তাঁকে দেখেছিলেন, জাতিদের মধ্যে তবলিগকৃত হলেন, ঈমানের মধ্য দিয়ে দুনিয়াতে গৃহীত হলেন, মহিমার সঙ্গে ঊর্ধ্বে নীত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকতার গুপ্তরহস্য মহৎ! তা প্রশ্নাতীত: তিনি দেহ ধারণ করে প্রকাশিত হলেন, আত্মার দ্বারা নির্দোষ প্রতিপন্ন হলেন, তিনি দূতদের কাছে দেখা দিলেন, সর্বজাতির মাঝে প্রচারিত হলেন, তিনি বিশ্বাসে জগতের মাঝে গৃহীত হলেন, মহিমান্বিত হয়ে ঊর্ধ্বে উন্নীত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভক্তির নিগূঢ়তত্ত্ব মহৎ, ইহা সর্ব্বসম্মত, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্ম্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, সপ্রতাপে ঊর্দ্ধে নীত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একথা কেউই অস্বীকার করতে পারে না য়ে আমাদের ধর্মের নিগূঢ় সত্য অতি মহান: খ্রীষ্ট মনুষ্য দেহে প্রকাশিত হলেন, পবিত্র আত্মার শক্তিতে যথার্থ প্রতিপন্ন হলেন, স্বর্গদূতরা তাঁর দর্শন পেলেন৷ সর্বজাতির মধ্যে তাঁর সুসমাচার প্রচারিত হল, জগতের মানুষ তাঁর প্রতি বিশ্বাসী হয়ে উঠল, পরে স্বমহিমায় তিনি স্বর্গে উন্নীত হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ভক্তির গোপন কথা অতি মহান, সেই বিষয়ে সবাই একমত, যিনি সশরীরে প্রকাশিত হলেন, তিনি যে ধার্মিক তা আত্মার মাধ্যমে প্রমাণিত হলেন, দূতদের তিনি দেখা দিলেন, বিভিন্ন জাতির মধ্যে তাঁর প্রচার করা হল, জগতের অনেকেই তাঁকে বিশ্বাস করল, মহিমার সঙ্গে তিনি স্বর্গে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভক্তির নিগূঢ়তত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, সপ্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাসের গুপ্ত সত্য যে মহান তা অস্বীকার করা যায় না। সেই সত্য এই- তিনি মানুষ হিসাবে প্রকাশিত হলেন; তিনি যে নির্দোষ পবিত্র আত্মা তা প্রমাণ করলেন; স্বর্গদূতেরা তাঁকে দেখেছিলেন; সমস্ত জাতির কাছে তাঁর বিষয় প্রচার করা হয়েছিল; জগতে তাঁর উপর লোকেরা বিশ্বাস করেছিল; স্বর্গে তাঁকে মহিমার সংগে তুলে নেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসায়ী ঈমানের গোপন সত্য যে মহান তা অস্বীকার করা যায় না। সেই সত্য এই- তিনি মানুষ হিসাবে প্রকাশিত হলেন; তিনি যে নির্দোষ পাক-রূহ্‌ তা প্রমাণ করলেন; ফেরেশতারা তাঁকে দেখেছিলেন; সমস্ত জাতির কাছে তাঁর বিষয় তবলিগ করা হয়েছিল; দুনিয়াতে তাঁর উপর লোকেরা ঈমান এনেছিল; বেহেশতে তাঁকে মহিমার সংগে তুলে নেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা কেউ-ই অস্বীকার করতে পারবে না যে আমাদের ধর্মের নিগূঢ়তত্ত্ব কত গভীর। মর্ত্যে মানবরূপে ঘটল লতাঁর আত্মপ্রকাশ, দিব্য আত্মার প্রভাবে তিনি হলেন স্বীকৃত, দূতবৃন্দ প্রত্যক্ষ করল তাঁকে। সর্বজাতির মাঝে কীর্তিত হলেন তিনি, বিশ্বমানবের মাঝে হলেন বন্দিত, দ্যুলোকে উন্নীত হলেন বিপুল গৌরবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা কেউই অস্বীকার করতে পারে না যে আমাদের ধর্মের নিগূঢ় সত্য অতি মহান: খ্রীষ্ট মনুষ্য দেহে প্রকাশিত হলেন, পবিত্র আত্মার শক্তিতে যথার্থ প্রতিপন্ন হলেন, স্বর্গদূতরা তাঁর দর্শন পেলেন৷ সর্বজাতির মধ্যে তাঁর সুসমাচার প্রচারিত হল, জগতের মানুষ তাঁর প্রতি বিশ্বাসী হয়ে উঠল, পরে স্বমহিমায় তিনি স্বর্গে উন্নীত হলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভক্তির গোপন কথা অতি মহান, সেই বিষয়ে সবাই একমত, যিনি নিজই দেহে প্রকাশিত হলেন, তিনি যে ধার্ম্মিকতা আত্মার মাধ্যমে প্রমাণিত হলেন, দূতদের তিনি দেখা দিলেন, বিভিন্ন জাতির মধ্যে তাঁর প্রচার করা হল, জগতের অনেকেই তাঁকে বিশ্বাস করল, মহিমার সঙ্গে তিনি স্বর্গে গেলেন।