1 Timothy 3:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এটা আবশ্যক যে, বিশপ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্ম-সংযমী, সম্মানের যোগ্য, মেহমান সেবক এবং শিক্ষাদানে নিপুণ হবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অধ্যক্ষকে অবশ্যই নিন্দার ঊর্ধ্বে থাকতে হবে; তিনি একজন স্ত্রীর স্বামী হবেন। তিনি হবেন মিতাচারী, আত্মসংযমী, শ্রদ্ধার পাত্র, অতিথিপরায়ণ এবং শিক্ষাদানে দক্ষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব ইহা আবশ্যক যে, অধ্যক্ষ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটী, অতিথিসেবক, এবং শিক্ষাদানে নিপুন হন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তত্ত্বাবধায়ককে অতি অবশ্যই সমালোচনার উর্দ্ধে থাকতে হবে৷ তিনি এক স্ত্রীর স্বামী হবেন৷ তাঁকে হতে হবে আত্মসংযমী, ভদ্র, সম্মানীয়, অতিথিসেবক এবং শিক্ষাদানে পারদর্শী মানুষ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাই এটা অতি অবশ্যই যে, তত্ত্বাবধায়ককে কেউ যেন দোষ দিতে না পারে, তিনি এক স্ত্রীর স্বামী হবেন, সচেতন, আত্মসংযমী, সংযত, অতিথি সেবা করতে ভালবাসেন এবং শিক্ষাদানে পারদর্শী হন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব ইহা আবশ্যক যে, অধ্যক্ষ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটী, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হউন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরিচালককে সেইজন্য এমন হতে হবে যেন কেউ তাঁকে দোষ দিতে না পারে। তাঁর মাত্র একজন স্ত্রী থাকবে। তিনি নিজেকে দমনে রাখবেন এবং তাঁর ভাল বিচারবুদ্ধি থাকবে। তিনি ভদ্র হবেন ও অতিথি সেবা করতে ভালবাসবেন। অন্যদের শিক্ষাদান করবার ক্ষমতা তাঁর থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরিচালককে সেইজন্য এমন হতে হবে যেন কেউ তাঁকে দোষ দিতে না পারে। তাঁর মাত্র একজন স্ত্রী থাকবে। তিনি নিজেকে দমনে রাখবেন এবং তাঁর ভাল বিচারবুদ্ধি থাকবে। তিনি ভদ্র হবেন ও মেহমানদারী করতে ভালবাসবেন। অন্যদের শিক্ষাদান করবার ক্ষমতা তাঁর থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই তাঁকে হতে হবে নির্মল চরিত্রের এমন মানুষ যার একাধিক স্ত্রী নেই। তিনি হবেন সংযমী, বিচক্ষণ, ভদ্র, অতিথিবৎসল এবং সুযোগ্য শিক্ষক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তত্ত্বাবধায়ককে অতি অবশ্যই সমালোচনার উর্দ্ধে থাকতে হবে৷ তিনি এক স্ত্রীর স্বামী হবেন৷ তাঁকে হতে হবে আত্মসংযমী, ভদ্র, সম্মানীয়, অতিথিসেবক এবং শিক্ষাদানে পারদর্শী মানুষ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এটা অতি অবশ্যই যে, পালককে কেউ যেন দোষ দিতে না পারে, তিনি এক স্ত্রীর স্বামী হবেন, সচেতন, আত্মসংযমী, সংযত, অতিথিসেবা করতে ভালবাসেন এবং শিক্ষাদানে পারদর্শী হন;