1 Timothy 3:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নিজের ঘরের শাসন উত্তমরূপে করেন এবং সমপূর্ণ শিষ্টতার সঙ্গে সন্তানদেরকে বশে রাখেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিজের পরিবারের উপরে তাঁর নিয়ন্ত্রণ থাকবে এবং তিনি দেখবেন, তাঁর সন্তানেরা যেন যথোচিত শ্রদ্ধায় তাঁর বাধ্য হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপন ঘরের শাসন উত্তমরূপে করেন, এবং সম্পূর্ণ ধীরতা সহকারে সন্তানগণকে বশে রাখেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁকে এমনই মানুষ হতে হবে যিনি নিজের ঘর সংসার সুষ্ঠভাবে চালাতে পারেন, নিজের ছেলেমেয়েদের সুশাসনে রাখতে পারেন যাতে তিনি তাদের ভক্তি শ্রদ্ধা পান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিনি নিজের ঘরের শাসন ভালোভাবে করেন এবং তাঁর সন্তানরা সম্পূর্ণরূপে তাঁর বাধ্য হবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপন ঘরের শাসন উত্তমরূপে করেন, এবং সম্পূর্ণ ধীরতা সহকারে সন্তানগণকে বশে রাখেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যেন উপযুক্তভাবে তাঁর নিজের বাড়ীর সব কিছু পরিচালনা করেন এবং তাঁর ছেলেমেয়েরা যেন বাধ্য ও ভদ্র হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যেন উপযুক্তভাবে তাঁর নিজের বাড়ীর সব কিছু পরিচালনা করেন এবং তাঁর ছেলেমেয়েরা যেন বাধ্য ও ভদ্র হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজের পরিবার তাঁর নিয়ন্ত্রণে থাকবে। তাঁর পুত্রকন্যারা পিতৃভক্ত এবং বাধ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁকে এমনই মানুষ হতে হবে যিনি নিজের ঘর সংসার সুষ্ঠভাবে চালাতে পারেন, নিজের ছেলেমেয়েদের সুশাসনে রাখতে পারেন যাতে তিনি তাদের ভক্তি শ্রদ্ধা পান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি নিজের ঘরের শাসন ভালোভাবে করেন এবং তাঁর সন্তানরা সম্পূর্ণরূপে তাঁর বাধ্য হবে;