1 Timothy 3:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যেন নতুন ঈমানদার না হন, পাছে গর্বে স্ফীত হয়ে ইবলিসকে দেওয়া শাস্তির যোগ্য হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যেন নতুন বিশ্বাসী না হন, অন্যথায়, তিনি দাম্ভিক হয়ে দিয়াবলের মতো একই বিচারের দায়ে পড়তে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি নূতন শিষ্য না হউন পাছে গর্ব্বান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কোন নবদীক্ষিত শিষ্য য়েন মণ্ডলীর তত্ত্বাবধায়ক না হয়৷ এতো শিগ্গির তাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে ভেবে সে হয়তো অহঙ্কারী হয়ে উঠবে৷ তখন দিয়াবলের মতো তার পর্বের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি যেন নতুন শিষ্য না হন, কারণ তিনি হয়ত অহঙ্কারী হয়ে উঠবেন এবং দিয়াবলের মত তাঁর বিচার হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি নূতন শিষ্য না হউন, পাছে গর্বান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মণ্ডলীর পরিচালক যেন নতুন বিশ্বাসী না হন, কারণ নতুন বিশ্বাসী হলে তিনি হয়তো অহংকারে ফুলে উঠবেন এবং শয়তানকে দেওয়া শাস্তির যোগ্য হবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জামাতের পরিচালক যেন নতুন ঈমানদার না হন, কারণ নতুন ঈমানদার হলে তিনি হয়তো অহংকারে ফুলে উঠবেন এবং ইবলিসকে দেওয়া শাস্তির যোগ্য হবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন ব্যক্তিকে মণ্ডলীর অধ্যক্ষ করা উচিত নয় যিনি সবেমাত্র খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হয়েছেন, কারণ তাতে গর্বিত হয়ে শয়তানের মত তাঁর অধঃপতন ঘটতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন নবদীক্ষিত শিষ্য যেন মণ্ডলীর তত্ত্বাবধায়ক না হয়৷ এতো শীঘ্রই তাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে ভেবে সে হয়তো অহঙ্কারী হয়ে উঠবে৷ তখন দিয়াবলের মতো তার গর্বের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যেন নতুন শিষ্য না হন, কারণ তিনি হয়ত অহঙ্কারী হয়ে উঠবেন এবং দিয়াবলের মত তাঁর বিচার হবে।