1 Timothy 4:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাক-রূহ্ স্পষ্টভাবেই বলছেন, ভবিষ্যতে কতগুলো লোক ভ্রান্তিজনক রূহ্দের ও বদ-রূহ্দের শিক্ষামালায় মন দিয়ে ঈমান থেকে সরে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের আত্মা সুস্পষ্টভাবে বলছেন যে, পরবর্তীকালে বেশ কিছু লোক বিশ্বাস ত্যাগ করে বিভ্রান্তি সৃষ্টিকারী দুষ্টাত্মা দ্বারা প্রভাবিত হবে ও সেসব আত্মা ও তাদের বিভিন্ন বিষয় অনুসরণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পবিত্র আত্মা স্পষ্টই বলছেন, শেষের দিকে কিছু লোক বিশ্বাস থেকে সরে পড়বে৷ য়ে মন্দ আত্মা মিথ্যা বলে, তারা সেই মন্দ আত্মাকে আনুগত্য দেখাবে এবং ভূতদের শিক্ষায় মন দেবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আত্মা পরিষ্কারভাবে বলেছেন, পরবর্তীকালে কিছু লোক ছলনাকারী আত্মাতে ও ভূতদের শিক্ষায় মন দিয়ে যীশুর বিশ্বাস থেকে সরে পড়বে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদের মধ্যে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র আত্মা পরিষ্কার ভাবে বলেছেন, ভবিষ্যতে কিছু লোক খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাস থেকে দূরে সরে যাবে এবং ছলনাকারী আত্মা ও মন্দ আত্মাদের শিক্ষার দিকে ঝুঁকে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-রূহ্ পরিষ্কার ভাবে বলেছেন, ভবিষ্যতে কিছু লোক ঈসায়ী ঈমান থেকে দূরে সরে যাবে এবং ছলনাকারী রূহ্ ও ভূতদের শিক্ষার দিকে ঝুঁকে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পবিত্র আত্মা স্পষ্টভাবে বলেছেন, পরবর্তী কালে কিছু মানুষ ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত হবে। তারা বিভ্রান্তি সৃষ্টিকারী আত্মাদের দ্বারা প্রভাবিত হবে এবং দানবীয় মতাদর্শ অনুসরণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র আত্মা স্পষ্টই বলছেন, শেষের দিকে কিছু লোক বিশ্বাস থেকে সরে পড়বে৷ যে মন্দ আত্মা মিথ্যা বলে, তারা সেই মন্দ আত্মাকে আনুগত্য দেখাবে এবং ভূতদের শিক্ষায় মন দেবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পবিত্র আত্মা পরিষ্কার ভাবে বলেছেন, পরবর্তীকালে কিছু লোক ছলনাকারী আত্মাতে ও ভূতদের শিক্ষায় মন দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস পরিত্যাগ করবে।