1 Timothy 4:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি না আসা পর্যন্ত তুমি পাক-কিতাব পাঠে, উপদেশ দানে ও শিক্ষা দিতে নিজেকে নিবিষ্ট রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি না আসা পর্যন্ত প্রকাশ্যে শাস্ত্র পাঠ, প্রচার ও শিক্ষাদানে নিজেকে নিযুক্ত রাখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যতদিন না আসি, তুমি পাঠ করিতে এবং প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকদের কাছে শাস্ত্র পাঠ করে যাও, তাদের শক্তিশালী কর ও শিক্ষা দাও৷ আমি যতদিন না আসি তুমি এইসব কাজ করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যতদিন না আসি, তুমি পবিত্র শাস্ত্র পড়তে এবং উপদেশ ও শিক্ষা দিতে মনোযোগী থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যত দিন না আইসি, তুমি পাঠ করিতে এবং প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি না আসা পর্যন্ত তুমি বিশ্বাসীদের পবিত্র শাস্ত্র পড়ে শোনানো, প্রচার করা ও শিক্ষা দেওয়ার কাজে নিজেকে ব্যস্ত রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি না আসা পর্যন্ত তুমি ঈমানদারদের পাক-কিতাব তেলাওয়াত করা, তবলিগ করা ও শিক্ষা দেওয়ার কাজে নিজেকে ব্যস্ত রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি না আসা পর্যন্ত তুমি ওদের কাছে শাস্ত্রপাঠ এবং ধর্মপ্রচার কর, উপদেশ দিয়ে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকদের কাছে শাস্ত্র পাঠ করে যাও, তাদের শক্তিশালী কর ও শিক্ষা দাও৷ আমি যতদিন না আসি তুমি এইসব কাজ করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যতদিন না আসি, তুমি পবিত্র শাস্ত্র পড়তে এবং উপদেশ ও শিক্ষা দিতে মনোযোগী থাক।