1 Timothy 4:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব বিষয়ে যত্নবান হও ও তাতে স্থির থাক যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব বিষয়ে মনঃসংযোগ করো, সম্পূর্ণভাবে সেগুলিতে আত্মনিয়োগ করো, সকলে যেন তোমার উন্নতি দেখতে পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ সকল বিষয়ে চিন্তা কর, এ সকলে স্থিতি কর, যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐসব কাজ করে যাও৷ ঐ কাজের উদ্দেশ্যে তোমার জীবন উত্‌সর্গ কর৷ তাতে সব লোক দেখতে পাবে তোমার কাজ কেমন এগোচ্ছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এ সব বিষয়ে চিন্তা কর, এ সবের মধ্যে নিজেকে স্থির রাখো, যেন তোমার উন্নতি সবাই দেখতে পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল বিষয়ে চিন্তা কর, এই সকলে একনিষ্ঠ হও, যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব বিষয়ে মনোযোগী হও; নিজেকে সম্পূর্ণভাবে তার মধ্যে ডুবিয়ে রাখ, যেন সবাই দেখতে পায় যে, তুমি এগিয়ে যাচ্ছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব বিষয়ে মনোযোগী হও; নিজেকে সম্পূর্ণভাবে তার মধ্যে ডুবিয়ে রাখ, যেন সবাই দেখতে পায় যে, তুমি এগিয়ে যাচ্ছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কর্তব্যের অনুশীলন কর, একনিষ্ঠ হও যাতে সকলে তোমার আধ্যাত্মিক উন্নতি দেখতে পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব কাজ করে যাও৷ ঐ কাজের উদ্দেশ্যে তোমার জীবন উৎসর্গ কর৷ তাতে সব লোক দেখতে পাবে তোমার কাজ কেমন এগোচ্ছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এ সব বিষয়ে চিন্তা কর, এসবের মধ্যে নিজেকে স্থির রাখো, যেন তোমার উন্নতি সবাই দেখতে পায়।