1 Timothy 4:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাদের নিজের বিবেক তপ্ত লোহার দাগের মত দাগযুক্ত হয়েছে এমন মিথ্যাবাদীদের কপটতার জন্যই তা ঘটবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব শিক্ষা ভণ্ড মিথ্যাবাদীদের মাধ্যমে আসে, যাদের বিবেক উত্তপ্ত লোহার দ্বারা যেন পুড়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মত দাগযুক্ত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা মিথ্যা বলে ও লোকদের প্রতারণা করে, এসব ভ্রান্ত শিক্ষা তাদের কাছ থেকেই আসে৷ তারা ভাল ও মন্দের মধ্যে বিচার করতে পারে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এটা এমন মিথ্যাবাদীদের ভন্ডামিতে ঘটবে, যাদের নিজের বিবেক, গরম লোহার দাগের মত দাগযুক্ত হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ বিবেক তপ্ত লৌহের দাগের মত দাগযুক্ত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিবেক অসাড় হয়ে গেছে এমন সব মিথ্যাবাদী লোকদের ভণ্ডামির জন্য এই রকম হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিবেক অসাড় হয়ে গেছে এমন সব মিথ্যাবাদী লোকদের ভণ্ডামির জন্য এই রকম হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছু মিথ্যাবাদী লোক মানুষকে মিথ্যা শিক্ষা দিয়ে বেড়াবে কারণ এদের বিবেকের মৃত্যু ঘটেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা মিথ্যা বলে ও লোকদের প্রতারণা করে, এসব ভ্রান্ত শিক্ষা তাদের কাছ থেকেই আসে৷ তারা ভাল ও মন্দের মধ্যে বিচার করতে পারে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা এমন মিথ্যাবাদীদের ভণ্ডামিতে ঘটবে, যাদের নিজের বিবেক, গরম লোহার দাগের মত দাগযুক্ত হয়েছে।