1 Timothy 4:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব কথা ভাইদেরকে মনে করিয়ে দিলে তুমি মসীহ্ ঈসার উত্তম পরিচারক হবে; এবং ঈমানের যে কালাম ও উত্তম শিক্ষার অনুসরণ করে আসছ তার দ্বারা পরিপুষ্ট হতে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব বিষয় যদি ভাইবোনেদের বুঝিয়ে দিতে পারো, তাহলে তুমি যীশু খ্রীষ্টের উত্তম পরিচর্যাকারী হয়ে উঠবে, কারণ বিশ্বাসের বিভিন্ন সত্যে এবং উত্তম শিক্ষায় তুমি বড়ো হয়েছ, যা তুমি অনুসরণ করে এসেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল কথা ভ্রাতৃগণকে মনে করাইয়া দিলে তুমি খ্রীষ্ট যীশুর উত্তম পরিচারক হইবে; যে বিশ্বাসের ও উত্তম শিক্ষার অনুসরণ করিয়া আসিতেছ, তাহার বাক্যে পোষিত থাকিবে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইসব কথা ওখানকার ভাই ও বোনেদের মনে করিয়ে দিলে তুমি খ্রীষ্ট যীশুর উত্তম সেবকরূপে গন্য হবে৷ বিশ্বাসের বাক্য ও উত্তম শিক্ষা অনুসরণ করে তুমি য়ে শক্তিশালী হয়েছ তার প্রমাণ দেখাতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সব কথা ভাইদেরকে মনে করিয়ে দিলে তুমি খ্রীষ্ট যীশুর ভালো সেবক হবে; যে বিশ্বাসের ও ভালো শিক্ষার অনুসরণ করে আসছ, তার বাক্যে পরিপূর্ণ থাকবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল কথা ভ্রাতৃগণকে মনে করাইয়া দিলে তুমি খ্রীষ্ট যীশুর উত্তম পরিচারক হইবে; যে বিশ্বাসের ও উত্তম শিক্ষার অনুসরণ করিয়া আসিতেছ, তাহার বাক্যে পরিপুষ্ট হইতে থাকিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তুমি এই সব বিষয় ভাইদের বুঝিয়ে দাও তবে খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাসের যে সত্য ও নির্ভুল শিক্ষা তুমি মেনে চলেছ, তাতে পাকা হয়ে খ্রীষ্ট যীশুর একজন উপযুক্ত সেবাকারী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তুমি এই সব বিষয় ভাইদের বুঝিয়ে দাও তবে ঈসায়ী ঈমানের যে সত্য ও নির্ভুল শিক্ষা তুমি মেনে চলেছ, তাতে পাকা হয়ে মসীহ্ ঈসার একজন উপযুক্ত সেবাকারী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভ্রাতৃমণ্ডলীকে যদি এসব বুঝিয়ে দিতে পার তাহলে তুমি হয়ে উঠবে খ্রীষ্ট যীশুর যোগ্য সেবক। যে বিশ্বাস এবং সুশিক্ষা তুমি এতকাল লাভ করেছ সেই শিক্ষা এই কাজে তোমাকে সাহায্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব কথা ওখানকার ভাই ও বোনেদের মনে করিয়ে দিলে তুমি খ্রীষ্ট যীশুর উত্তম সেবকরূপে গন্য হবে৷ বিশ্বাসের বাক্য ও উত্তম শিক্ষা অনুসরণ করে তুমি যে শক্তিশালী হয়েছ তার প্রমাণ দেখাতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব কথা ভাইদেরকে মনে করিয়ে দিলে তুমি খ্রীষ্ট যীশুর ভালো দাস হবে; যে বিশ্বাসের ও ভালো শিক্ষার অনুসরণ করে আসছ, তার বাক্যে পরিপূর্ণ থাকবে;