1 Timothy 4:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয় সুফলদায়ক হয়; কিন্তু আল্লাহ্‌-ভক্তি সমস্ত বিষয়ে সুফলদায়ক, তা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞা-যুক্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শরীরচর্চার কিছু মূল্য আছে, কিন্তু ভক্তির মূল্য আছে সব বিষয়ে। তা এই জীবন এবং পরের জীবন, উভয় জীবনেরই জন্য মঙ্গলময়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস কর; কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়; কিন্তু ভক্তি সর্ব্ববিষয়ে সুফলদায়িকা, তাহা বর্ত্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শরীর চর্চায় কিছু উপকার হয় বটে; কিন্তু ঈশ্বরের সেবা সব দিক দিয়েই কল্য়াণ করে, কারণ তা বর্তমান ও ভবিষ্যত্ জীবনে লাভের প্রতিশ্রুতি প্রদান করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ঈশ্বরের ভক্তিতে নিজেকে দক্ষ কর; কারণ শারীরিক ব্যায়াম শুধু অল্প বিষয়ে উপকারী হয়; কিন্তু ভক্তি সববিষয়ে উপকারী, তা এখন ও আগামী জীবনের প্রতিজ্ঞা যুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস কর; কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়; কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়ক, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শারীরিক ব্যায়ামে কিছু লাভ হয় বটে, কিন্তু ঈশ্বরভক্তিতে সব দিক থেকে লাভ হয়; তাতে এই জীবন এবং পরজীবনের জন্য আশ্বাস রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শারীরিক ব্যায়ামে কিছু লাভ হয় বটে, কিন্তু আল্লাহ্‌-ভয়ে সব দিক থেকে লাভ হয়; তাতে এই জীবন এবং পরজীবনের জন্য আশ্বাস রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শরীরচর্চায় সর্বৈব উপকারী। কারণ তা ইহকাল এবং পরকাল উভয় জীবনে কল্যাণকর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শরীর চর্চায় কিছু উপকার হয় বটে, কিন্তু ঈশ্বরের সেবা সব দিক দিয়েই কল্যাণ করে, কারণ তা বর্তমান ও ভবিষ্যৎ জীবনে লাভের প্রতিশ্রুতি প্রদান করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের ভক্তিতে নিজেকে দক্ষ কর; কারণ দেহের ব্যায়াম শুধু অল্প বিষয়ে উপকারী হয়; কিন্তু ভক্তি সব বিষয়ে উপকারী, তা এখনও আগামী জীবনের প্রতিজ্ঞাযুক্ত।