1 Timothy 5:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে তারা প্রথম ঈমান অগ্রাহ্য করেছে বলে নিজেদের উপর শাস্তি ডেকে আনে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে তারা প্রথম প্রতিশ্রুতি ভেঙে নিজেদের অপরাধী করে তোলে আর নিজের উপরে শাস্তি ডেকে আনে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা প্রথম বিশ্বাস অগ্রাহ্য করাতে দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তা করলে তাদের প্রথম শপথ ভঙ্গের দায়ে তারা নিজেদের ওপর শাস্তি ডেকে আনে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা প্রথম বিশ্বাস অগ্রাহ্য করাতে নিজেরা দোষী হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা প্রথম বিশ্বাস অগ্রাহ্য করাতে দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তারা তাদের আগের প্রতিজ্ঞা ভাংগে বলে নিজেদের উপর শাস্তি ডেকে আনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তারা তাদের আগের ওয়াদা ভাংগে বলে নিজেদের উপর শাস্তি ডেকে আনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে তারা প্রথম প্রতিশ্রুতি ভঙ্গে অপরাধে দণ্ডনীয় হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তা করলে তাদের প্রথম শপথ ভঙ্গের দায়ে তারা নিজেরাই নিজেদের ওপর শাস্তির কারণ হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা প্রথম বিশ্বাস অগ্রাহ্য করাতে নিজেরা দোষী হয়।