1 Timothy 5:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ পাক-কিতাবে বলে, “শস্য-মাড়াইকারী বলদের মুখে জাল্তি বেঁধো না;” আর কার্যকারী নিজের বেতনের যোগ্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ শাস্ত্র বলে, “শস্য মাড়াই করার সময় বলদের মুখে জালতি বেঁধো না” এবং “কর্মচারী তার বেতন পাওয়ার যোগ্য”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ শাস্ত্রে বলে, “শস্যমর্দ্দনকারী বলদের মুখে জাল্তি বাঁধিও না;” আর, “কার্য্যকারী আপন বেতনের যোগ্য।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ শাস্ত্র বলছে, ‘য়ে বলদ শস্য মাড়ে তার মুখ বন্ধ করো না৷’ ‘আর য়ে কাজ করে সে তো তার পারিশ্রমিক লাভের য়োগ্য৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ শাস্ত্র বলে, “শস্যদানা মাড়ানোর সময় বলদের মুখে জালতি বেঁধ না;” এবং “যে কাজ করে সে তার বেতন পাওয়ার যোগ্য।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ শাস্ত্রে বলে, “শস্যমর্দনকারী বলদের মুখে জাল্তি বাঁধিও না;” আর, “কার্যকারী আপন বেতনের যোগ্য।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র শাস্ত্রে আছে, “শস্য মাড়াই করবার সময়ে বলদের মুখে জাল্তি বেঁধো না।” আরও লেখা আছে, “যে কাজ করে সে বেতন পাবার যোগ্য।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-কিতাবে আছে, “শস্য মাড়াই করবার সময়ে বলদের মুখে জাল্তি বেঁধো না।” আরও লেখা আছে, “যে কাজ করে সে বেতন পাবার যোগ্য।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রে আছে, “যে বলদ শস্য মাড়াই করছে তার মুখে জালতি দিও না।” এবং “যে ব্যক্তি শ্রমিক, পারিশ্রমিক তারই প্রাপ্য।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ শাস্ত্র বলছে, “যে বলদ শস্য মাড়ে তার মুখ বন্ধ করো না৷” আর “যে কাজ করে সে তো তার পারিশ্রমিক লাভের যোগ্য৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ শাস্ত্র বলে, “শস্যদানা মাড়ানোর দিন বলদের মুখে জালতি বেঁধ না;” এবং “যে কাজ করে সে তার বেতন পাওয়ার যোগ্য।”