1 Timothy 5:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাড়াতাড়ি করে কারো উপরে হস্তার্পণ করো না এবং অন্যের গুনাহ্‌র ভাগী হয়ো না, নিজেকে খাঁটি রেখো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সত্বর কারও উপরে হাত রেখো না; অপরের পাপের ভাগী হোয়ো না; নিজেকে শুচিশুদ্ধ রেখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কাহারও উপরে হস্তার্পণ করিতে সত্বর হইও না, এবং পরপাপের ভাগী হইও না; আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মণ্ডলীর সেবার জন্য কাউকে নিযুক্ত করতে ও তার ওপর হস্তার্পন করতে দ্রুত সিদ্ধান্ত নিও না৷ অপরের পাপের ভাগী হযো না৷ নিজেকে শুদ্ধভাবে রক্ষা কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাড়াতাড়ি করে কারোর উপরে হাত রেখো না, এবং অন্যের পাপের ভাগী হয়ো না; নিজেদেরকে শুদ্ধ করে রক্ষা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কাহারও উপরে হস্তার্পণ করিতে সত্বর হইও না, এবং অন্যের পাপের ভাগী হইও না, আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাড়াতাড়ি করে কারও উপর হাত রেখে কাউকে কোন পদে নিযুক্ত কোরো না। অন্যেরা যখন পাপ করে তখন তাদের সংগে যোগ দিয়ো না। নিজেকে খাঁটি রেখো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাড়াতাড়ি করে কারও উপর হাত রেখে কাউকে কোন পদে নিযুক্ত কোরো না। অন্যেরা যখন গুনাহ্‌ করে তখন তাদের সংগে যোগ দিয়ো না। নিজেকে খাঁটি রেখো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তড়িঘড়ি কারও মাথায় হাত রেখ না। কারও পাপের ভাগী হয়ো না। নিজেকে শুচিশুদ্ধ রেখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মণ্ডলীর সেবার জন্য কাউকে নিযুক্ত করতে ও তার ওপর হস্তার্পন করতে দ্রুত সিদ্ধান্ত নিও না৷ অপরের পাপের ভাগী হয়ো না৷ নিজেকে শুদ্ধভাবে রক্ষা কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাড়াতাড়ি করে কারোর উপরে হাত রেখো না এবং অন্যের পাপের ভাগী হয়ো না; নিজেদেরকে শুদ্ধ করে রক্ষা কর।