1 Timothy 5:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন থেকে কেবল পানি পান করো না, কিন্তু তোমার পেটের জন্য ও তোমার বার বার অসুখ হয় বলে কিঞ্চিৎ আঙ্গুর-রস পান করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন থেকে শুধু জলপান কোরো না, তোমার পাকস্থলীর রোগ এবং বারবার অসুস্থতার জন্য একটু দ্রাক্ষারস পান কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন অবধি কেবল জল পান করিও না, কিন্তু তোমার উদরের জন্য ও তোমার বার বার অসুখ হয় বলিয়া কিঞ্চিৎ দ্রাক্ষারস ব্যবহার করিও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তীমথিয় শুধু জল খেও না, তার বদলে তুমি একটু দ্রাক্ষারস পান করো, কারণ তা তোমার পেটের জন্যে ভাল হবে ও তোমার বার বার অসুখ হবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন থেকে শুধু জল পান করো না, কিন্তু তোমার হজমের জন্য ও তোমার বার বার অসুখ হয় বলে অল্প আঙ্গুর রস ব্যবহার কোরো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন অবধি কেবল জল পান করিও না, কিন্তু তোমার উদরের জন্য ও তোমার বার বার অসুখ হয় বলিয়া কিঞ্চিৎ দ্রাক্ষারস ব্যবহার করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার প্রায়ই অসুখ হয় বলে হজমের জন্য অল্প অল্প করে আংগুর-রস খেয়ো; কেবল জল খেয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার প্রায়ই অসুখ হয় বলে হজমের জন্য অল্প অল্প করে আংগুর-রস খেয়ো; কেবল পানি খেয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন থেকে শুধু জল না খেয়ে হজমের জন্য এবং বারবার অসুখে পড় বলে অল্পমাত্রায় সুরাপান করো, তাতে উপকার পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীমথিয়, তুমি শুধু জল খেও না, তার বদলে তুমি একটু দ্রাক্ষারস পান করো, কারণ তা তোমার পেটের জন্যে ভাল হবে ও তোমার বার বার অসুখ হবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন থেকে শুধু জল পান করো না, কিন্তু তোমার হজমের জন্য ও তোমার পেটের অসুখ এবং বার বার অসুখ হলে অল্প আঙ্গুর রস ব্যবহার কোরো।