1 Timothy 6:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেসব লোক জোয়ালের অধীন গোলাম, তারা নিজ নিজ মালিকদেরকে সমপূর্ণ সমাদরের যোগ্য জ্ঞান করুন, যেন আল্লাহ্‌র নাম এবং শিক্ষা নিন্দিত না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ক্রীতদাসত্বের জোয়ালে আবদ্ধ, তারা তাদের প্রভুকে সম্পূর্ণ শ্রদ্ধার যোগ্য বলে মনে করুক, যেন ঈশ্বরের নাম এবং আমাদের শিক্ষার নিন্দা না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সকল লোক যোঁয়ালির অধীন দাস, তাহারা আপন আপন কর্ত্তাদিগকে সম্পূর্ণ সমাদরের যোগ্য জ্ঞান করুক, যেন ঈশ্বরের নাম এবং শিক্ষা নিন্দিত না হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা দাস, তারা নিজের নিজের মনিবদের যথায়োগ্য সম্মান করুক৷ তা করলে ঈশ্বরের দান এবং আমাদের শিক্ষার নিন্দা হবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেসব দাসদের কঠিন পরিশ্রম করতে হয়, তারা নিজের নিজের মনিবদের সম্পূর্ণ সম্মান পাবার যোগ্য বলে মনে করুক, যেন ঈশ্বরের নাম এবং শিক্ষার নিন্দা না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সকল লোক জোঁয়ালির অধীন দাস, তাহারা আপন আপন কর্তাদিগকে সম্পূর্ণ সমাদরের যোগ্য জ্ঞান করুক, যেন ঈশ্বরের নাম এবং শিক্ষা নিন্দিত না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব দাসদের কঠোর পরিশ্রম করতে হয় তারা সবাই তাদের মনিবদের সমস্ত সম্মান পাবার যোগ্য বলে মনে করুক, যেন কেউ ঈশ্বরের নামের এবং আমাদের শিক্ষার নিন্দা করতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব গোলামদের কঠোর পরিশ্রম করতে হয় তারা সবাই তাদের মালিকদের সমস্ত সম্মান পাবার যোগ্য বলে মনে করুক, যেন কেউ আল্লাহ্‌র নামের এবং আমাদের শিক্ষার নিন্দা করতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রীতদাসত্বের জোয়াল যাদের বইতে হয় তারা যেন মনিবদের উপযুক্ত সম্মানের যোগ্য মনে করে, অন্যথায় ঈশ্বরের নাম কলঙ্কিত হবে এবং লোকে আমাদের শিক্ষারও নিন্দা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা দাস, তারা নিজের নিজের মনিবদের যথাযোগ্য সম্মান করুক৷ তা করলে ঈশ্বরের দান এবং আমাদের শিক্ষার নিন্দা হবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সব লোক যোঁয়ালীর অধীনে দাস তাদের কঠিন পরিশ্রম করতে হয়, তারা নিজের নিজের মনিবদের সম্পূর্ণ সম্মান পাবার যোগ্য বলে মনে করুক, যেন ঈশ্বরের নামের নিন্দা এবং শিক্ষার নিন্দা না হয়।