1 Timothy 6:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ধনাসক্তি সমস্ত মন্দতার একটা মূল; তাতে রত হওয়াতে অনেক লোক ঈমান থেকে সরে বিপথগামী হয়েছে এবং নিজেরা নিজদের উপর অনেক যাতনা ডেকে এনেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ অর্থের প্রতি আসক্তি সকল প্রকার অনর্থের মূল। অর্থলোভী কিছু মানুষ বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে ও গভীর দুঃখে নিজেদের বিদ্ধ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল; তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপথগামী হইয়াছে, এবং অনেক যাতনারূপ কন্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি৷ সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে; আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথা ডেকে এনেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ টাকা-পয়সার আসক্তি সব খারাপের একটা মূল; তাতে আসক্তি হওয়ায় কিছু লোক বিশ্বাস থেকে সরে গিয়েছে এবং অনেক যন্ত্রণার কাঁটায় নিজেরা নিজেদেরকে বিদ্ধ করেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল; তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপথগামী হইয়াছে, এবং অনেক যাতনারূপ কণ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব রকম মন্দের গোড়াতে রয়েছে টাকা-পয়সার প্রতি ভালবাসা। অনেকে টাকা-পয়সার লোভে খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাস থেকে সরে গিয়ে নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব রকম খারাপীর গোড়াতে রয়েছে টাকা-পয়সার প্রতি ভালবাসা। অনেকে টাকা-পয়সার লোভে ঈসায়ী ঈমান থেকে সরে গিয়ে নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অর্থলিপ্সাই সকল অনর্থের মূল। অর্থের আকর্ষণেই অনেকে খ্রীষ্টের পথ থেকে বিচ্যুত হয়ে নিদারুণ যন্ত্রণার শূলে বিদ্ধ হয়েছে। ব্যক্তিগত নির্দেশ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি৷ সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে; আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথা নিয়ে এসেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ টাকা পয়সায় প্রেমী হলো সব খারাপের একটা মূল; তাতে আসক্তি হওয়ায় কিছু লোক বিশ্বাস থেকে সরে গিয়েছে এবং অনেক যন্ত্রণার কাঁটায় নিজেরা নিজেদেরকে বিদ্ধ করেছে।