1 Timothy 6:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি, হে আল্লাহ্র লোক, এসব থেকে পালিয়ে যাও; এবং ধার্মিকতা, ভক্তি, ঈমান, মহব্বত, ধৈর্য, মৃদুভাব— এই সমস্ত বিষয়ের জন্য কঠোরভাবে চেষ্টা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কিন্তু ঈশ্বরের লোক, এসব বিষয় থেকে পালিয়ে যাও এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, ধৈর্য এবং মৃদুতার অনুসরণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন কর; এবং ধার্ম্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য্য, মৃদুভাব, এই সকলের অনুধাবন কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তুমি ঈশ্বরের লোক, তাই এই সব থেকে তুমি দূরে থেকো৷ সত্য পথে চলতে চেষ্টা কর, ঈশ্বরের সেবা কর, বিশ্বাস, ভালবাসা, ধৈর্য্য ও নম্রতা এইসবের জন্য চেষ্টা কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সব থেকে পালিয়ে যাও এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাসে, প্রেম, ধৈর্য্য, নরম স্বভাব, এই সবের অনুসরণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন কর; এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব, এই সকলের অনুধাবন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি তো ঈশ্বরের লোক; এই সব থেকে তুমি পালাও। সৎ জীবন, ভক্তি, বিশ্বাস, ভালবাসা, ধৈর্য ও নরম স্বভাবের জন্য আগ্রহী হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি তো আল্লাহ্র বান্দা; এই সব থেকে তুমি পালাও। সৎ জীবন, আল্লাহ্-ভয়, বিশ্বাস, মহব্বত, ধৈর্য ও নরম স্বভাবের জন্য আগ্রহী হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তুমি ঈশ্বরের সেবক, তুমি এসব বিষয় এড়িয়ে চল। তোমার জীবনের লক্ষ্য হোক ঈশ্বরের প্রতি বাধ্যতা, ধর্মশীলতা, বিশ্বাস, ভালবাসা, সহিষ্ণুতা এবং নম্রতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি ঈশ্বরের লোক, তাই এই সব থেকে তুমি দূরে থেকো৷ সত্য পথে চলতে চেষ্টা কর, ঈশ্বরের সেবা কর৷ বিশ্বাস, ভালবাসা, ধৈর্য্য ও নম্রতা এইসব গুনের অধিকারী হবার জন্য চেষ্টা কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সব থেকে পালিয়ে যাও এবং ধার্ম্মিকতা, ভক্তি, বিশ্বাসে, প্রেম, ধৈর্য্য, নরম স্বভাব, এই সবের অনুসরণ কর।