1 Timothy 6:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকলের জীবনদাতা আল্লাহ্র সাক্ষাতে এবং যিনি পন্তীয় পীলাতের কাছে সেই উত্তম স্বীকারোক্তি উচ্চারণ করেছিলেন, সেই মসীহ্ ঈসার সাক্ষাতে, আমি তোমাকে এই হুকুম করছি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি সকলকে জীবন দান করেন, সেই ঈশ্বরের দৃষ্টিতে ও খ্রীষ্ট যীশুর দৃষ্টিতে, যিনি পন্তীয় পীলাতের দরবারে সাক্ষ্য দেওয়ার সময় উত্তম স্বীকারোক্তি করেছিলেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলের জীবনদাতা ঈশ্বরের সাক্ষাতে, এবং যিনি পন্তীয় পীলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞারূপ সাক্ষ্য দিয়াছিলেন, সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে, আমি তোমাকে এই আজ্ঞা করিতেছি,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অনেক সাক্ষীর সামনে এবং সেই যীশু খ্রীষ্টের সামনে আমি তোমাকে এই আদেশ করছি, পন্তীয় পীলাতের সামনে যীশুও সেই মহান সত্যের পক্ষে নির্ভীক স্বীকারোক্তি দিয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সবার জীবনদাতা ঈশ্বরের সামনে এবং যিনি পন্তীয় পীলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞার সাক্ষ্য দিয়েছিলেন, সেই খ্রীষ্ট যীশুর সামনে, আমি তোমাকে এই আদেশ দিচ্ছি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলের জীবনদাতা ঈশ্বরের সাক্ষাতে, এবং যিনি পন্তীয় পীলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞারূপ সাক্ষ্য দিয়াছিলেন, সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে, আমি তোমাকে এই আজ্ঞা করিতেছি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর, যিনি সব কিছুকে জীবন দান করেন আর খ্রীষ্ট যীশু, যিনি পন্তীয় পীলাতের সামনে সত্যের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন, সেই ঈশ্বর ও খ্রীষ্ট যীশুর সামনে আমি তোমাকে এই আদেশ দিচ্ছি-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্, যিনি সব কিছুকে জীবন দান করেন আর মসীহ্ ঈসা, যিনি পন্তীয় পীলাতের সামনে সত্যের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন, সেই আল্লাহ্ ও মসীহ্ ঈসার সামনে আমি তোমাকে এই হুকুম দিচ্ছি-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন সর্বজীবের জীবনদাতা ঈশ্বর এবং খ্রীষ্ট যীশু যিনি পন্তীয় পীলাতের কাছে সাহসভরে সাক্ষ্য দিয়েছিলেন —তাঁদের সামনে রেখে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক সাক্ষীর সামনে এবং সেই যীশু খ্রীষ্টের সামনে আমি তোমাকে এই আদেশ করছি, পন্তীয় পীলাতের সামনে যীশুও সেই মহান সত্যের পক্ষে নির্ভীক স্বীকারোক্তি দিয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবার প্রাণরক্ষার ঈশ্বরের সামনে এবং যিনি পন্তীয় পীলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞার সাক্ষ্য দিয়েছিলেন, সেই খ্রীষ্ট যীশুর সামনে, আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি,