1 Timothy 6:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রভু ঈসা মসীহ্ প্রকাশিত না হওয়া পর্যন্ত তুমি হুকুমটি নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রাখ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনের পূর্ব পর্যন্ত এই আজ্ঞা নিষ্কলঙ্ক ও অনিন্দনীয়রূপে পালন করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ধর্ম্মবিধি নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রাখ; প্রভু যীশু খ্রীষ্টের সেই প্রকাশপ্রাপ্তি পর্য্যন্ত,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যা তোমাকে আদেশ করা হয়েছে, তা পালন কর, য়েন এখন থেকে প্রভু যীশু পুনরায় না আসা পর্যন্ত অনিন্দনীয় আচরণে তোমার দাযিত্ব পালন করে চল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি প্রভুর আদেশ পবিত্র ও ত্রূটিহীন রাখ; প্রভু যীশু খ্রীষ্টের দ্বিতীয় আগমন না হওয়া পর্যন্ত,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ধর্মবিধি নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রাখ; প্রভু যীশু খ্রীষ্টের সেই প্রকাশ-প্রাপ্তি পর্যন্ত,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের প্রভু যীশু খ্রীষ্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত নিখুঁত ভাবে আমার আদেশ পালন করে যাও, যেন কেউ তোমার নিন্দা করতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের হযরত ঈসা মসীহ্ প্রকাশিত না হওয়া পর্যন্ত নিখুঁত ভাবে আমার হুকুম পালন করে যাও, যেন কেউ তোমার নিন্দা করতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু যীশু খ্রীষ্টের আবির্ভাব না হওয়া পর্যন্ত তুমি তোমার নির্দিষ্ট কর্তব্য ঠিকভাবে করে যাও। এতে যেন তোমার কোন ত্রুটি না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা তোমাকে আদেশ করা হয়েছে, তা পালন কর৷ এখন থেকে প্রভু যীশু পুনরায় না আসা পর্যন্ত অনিন্দনীয় আচরণে তোমার দায়িত্ব পালন করে চল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি প্রভুর আদেশ পবিত্র ও ত্রূটিহীন রাখ; প্রভু যীশু খ্রীষ্টের দ্বিতীয় আগমন না হওয়া পর্যন্ত,