1 Timothy 6:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই পরমধন্য ও একমাত্র শাসনকর্তা, বাদশাহ্দের বাদশাহ্ ও প্রভুদের প্রভু, উপযুক্ত সময়ে মসীহ্কে প্রকাশ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা ঈশ্বর তাঁর উপযুক্ত সময়ে প্রদর্শন করবেন—যিনি পরমধন্য, একমাত্র সম্রাট, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা সেই পরমধন্য ও একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু, উপযুক্ত সময়-সমূহে প্রদর্শন করিবেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নিরুপিত সময়ে ঈশ্বর এসমস্ত সম্পন্ন করবেন; তিনি সেই পরম ধন্য ঈশ্বর, বিশ্বের একমাত্র শাসনকর্তা যিনি রাজার রাজা ও প্রভুর প্রভু৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যা পরমধন্য ও একমাত্র শক্তিশালী রাজা যিনি রাজত্ব করেন এবং প্রভু যিনি শাসন করেন, উপযুক্ত সময়ে প্রকাশ করবেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা সেই পরমধন্য ও একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু, উপযুক্ত সময়-সমূহে প্রদর্শন করিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পরম ধন্য ঈশ্বর, যিনি একমাত্র শাসনকর্তা, যিনি রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, তিনিই তাঁর উপযুক্ত সময়ে খ্রীষ্টকে প্রকাশ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই গৌরবময় আল্লাহ্, যিনি একমাত্র শাসনকর্তা, যিনি বাদশাহ্দের বাদশাহ্ ও প্রভুদের প্রভু, তিনিই তাঁর উপযুক্ত সময়ে মসীহ্কে প্রকাশ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্ধারিত সময়ে সেই আবির্ভাব ঘটাবেন ঈশ্বর। ধন্য তিনি! অদ্বিতীয় বিক্রমশালী রাজাধিরাজ, প্রভুদের প্রভু,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিরুপিত সময়ে ঈশ্বর এসমস্ত সম্পন্ন করবেন; তিনি সেই পরম ধন্য ঈশ্বর, বিশ্বের একমাত্র শাসনকর্তা যিনি রাজার রাজা ও প্রভুর প্রভু৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা পরমধন্য ও একমাত্র পরাক্রমশালী রাজা যিনি রাজত্ব করেন এবং প্রভু যিনি শাসন করেন, উপযুক্ত দিনের প্রকাশ করবেন;