1 Timothy 6:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি অমরতার একমাত্র অধিকারী, এমন আলোতে বাস করেন যেখানে কেউ যেতে পারে না, যাঁকে মানুষের মধ্যে কেউ কখনও দেখতে পায় নি, দেখতে সক্ষমও নয়; তাঁরই সমাদর ও অনন্তকালস্থায়ী পরাক্রম হোক। আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একমাত্র অমর, অগম্য জ্যোতির মাঝে যাঁর অবস্থান, যাঁকে কেউ কখনও দেখেনি এবং দেখতেও পারে না—তাঁরই প্রতি হোক সমাদর এবং চিরস্থায়ী পরাক্রম। আমেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি অমরতার একমাত্র অধিকারী, অগম্য দীপ্তিনিবাসী, যাঁহাকে মনুষ্যদের মধ্যে কেহ কখনও দেখিতে পায় নাই, দেখিতে পারেও না; তাঁহারই সমাদর ও অনন্তকালস্থায়ী পরাক্রম হউক। আমেন্‌।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যিনি অমরতার একমাত্র অধিকারী এবং অগম্য জ্যোতির মধ্যে বাস করেন, য়াঁকে কেউ কোন দিন দেখতে পায় নি, পাবেও না৷ সম্মান ও অনন্ত পরাক্রম ও কর্তৃত্ত্ব যুগে যুগে তাঁরই হোক্৷ আমেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিনি অমরতার একমাত্র অধিকারী, এমন আলোর নিবাসী, যাকে মানুষদের মধ্যে কেউ, কখনও দেখতে পায়নি, দেখতে পাবেওনা; তাঁরই সম্মান ও অনন্তকালস্থায়ী পরাক্রম হোক। আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি অমরতার একমাত্র অধিকারী, অগম্য দীপ্তিনিবাসী, যাঁহাকে মনুষ্যদের মধ্যে কেহ কখনও দেখিতে পায় নাই, দেখিতে পারেও না; তাঁহারই সমাদর ও অনন্তকালস্থায়ী পরাক্রম হউক। আমেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একমাত্র ঈশ্বরই মৃত্যুর অধীন নন। তিনি এমন আলোতে বাস করেন যেখানে কোন মানুষ যেতে পারে না। কোন মানুষ কোন দিন তাঁকে দেখেও নি, দেখতে পায়ও না। সম্মান এবং ক্ষমতা চিরকাল তাঁরই। আমেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একমাত্র আল্লাহ্‌ মৃত্যুর অধীন নন। তিনি এমন নূরে বাস করেন যেখানে কোন মানুষ যেতে পারে না। কোন মানুষ কোন দিন তাঁকে দেখেও নি, দেখতে পায়ও না। সম্মান এবং ক্ষমতা চিরকাল তাঁরই। আমিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একমাত্র তিনিই অমরত্বের অধিকারী, অগম্য জ্যোতির মাঝে বিরাজমান, মানুষের দৃষ্টি তাঁকে প্রত্যক্ষ করেনি কখনও, তিনি সকলের কাছে অদৃশ্য। অশেষ তাঁর মহিমা, অনন্তকাল স্থায়ী তাঁর পরাক্রম। আমেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিনি অমরতার একমাত্র অধিকারী এবং অগম্য জ্যোতির মধ্যে বাস করেন, যাঁকে কেউ কোন দিন দেখতে পায় নি, পাবেও না৷ সম্মান ও অনন্ত পরাক্রম ও কর্তৃত্ত্ব যুগে যুগে তাঁরই হোক্্৷ আমেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি অমরতার একমাত্র অধিকারী, এমন আলোর নিবাসী, যাকে মানুষদের মধ্যে কেউ, কখনও দেখতে পায়নি, দেখতে পাবেওনা; তাঁরই সম্মান ও অনন্তকালস্থায়ী পরাক্রম হোক। আমেন।