1 Timothy 6:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা এই যুগে ধনবান তাদেরকে এই হুকুম দাও যেন তারা অহংকারী না হয় এবং অস্থায়ী ধনের উপরে নয়, কিন্তু যিনি ধনবানের মত সমস্ত কিছুই আমাদের ভোগের জন্য যুগিয়ে দেন সেই আল্লাহ্রই উপরে প্রত্যাশা রাখে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই বর্তমান জগতে যারা ধনবান, তাদের আদেশ দাও, তারা যেন উদ্ধত না হয়, তাদের অনিশ্চিত সম্পদের উপরে তারা যেন আশাভরসা না করে, কিন্তু ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে, যিনি আমাদের উপভোগের জন্য সবকিছুই সম্পূর্ণরূপে জুগিয়ে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা এই যুগে ধনবান্, তাহাদিগকে এই আজ্ঞা দেও, যেন তাহারা গর্ব্বিতমনা না হয়, এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা এই যুগে ধনী, তাদের এই আদেশ দাও, য়েন তারা গর্ব না করে৷ সেই ধনীদের বলো তারা য়েন অনিশ্চিত সম্পদের ওপর আস্থা না রাখে৷ কিন্তু ঈশ্বরের ওপর নির্ভর করুক, যিনি আমাদের উদার হাতে সব কিছু ভোগ করতে দিয়েছেন৷ ধনীদের বল তারা য়েন সত্ কর্ম করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যারা এই যুগে ধনবান তাদেরকে এই আদেশ দাও, যেন তারা অহঙ্কারী না হয়, এবং অস্থায়ী ধনের উপরে নির্ভর করে নয়, কিন্তু যিনি ধনবানের মত সবই আমাদের প্রয়োজনের জন্য জুগিয়ে দেন, সেই ঈশ্বরের উপরে নির্ভর কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা এই যুগে ধনবান, তাহাদিগকে এই আজ্ঞা দেও, যেন তাহারা গর্বিতমনা না হয়, এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা এই জগতে ধনী তাদের এই নির্দেশ দাও যেন তারা অহংকার না করে ও অস্থায়ী ধনের উপর নির্ভর না করে ঈশ্বরের উপর নির্ভর করে। তিনিই ভোগের জন্য সব জিনিস খোলা হাতে আমাদের দান করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা এই দুনিয়াতে ধনী তাদের এই নির্দেশ দাও যেন তারা অহংকার না করে ও অস্থায়ী ধনের উপর ভরসা না করে আল্লাহ্র উপর ভরসা করে। তিনিই ভোগের জন্য সব জিনিস খোলা হাতে আমাদের দান করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সংসারে যারা ধনী, তাদের বল, তারা যেন অহঙ্কার না করে, মায়াময় ঐশ্বর্যের উপর ভরসা না রাখে। তাদের বল, যিনি আমাদের ভোগের জন্য সবকিছু দেন সেই ঈশ্বরের উপর ভরসা রেখে তারা যেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা এই যুগে ধনী, তাদের এই আদেশ দাও যেন তারা গর্ব না করে৷ সেই ধনীদের বলো তারা যেন অনিশ্চিত সম্পদের ওপর আস্থা না রাখে, কিন্তু ঈশ্বরের ওপর নির্ভর করুক, যিনি আমাদের উদার হাতে সব কিছু ভোগ করতে দিয়েছেন৷ ধনীদের বল তারা যেন সৎ কর্ম করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা এই যুগে ধনবান তাদেরকে এই নির্দেশ দাও, যেন তারা অহঙ্কারী না হয় এবং অস্থায়ী ধনের উপরে নির্ভর করে নয়, কিন্তু যিনি ধনবানের মত সবই আমাদের প্রয়োজনের জন্য জুগিয়ে দেন, সেই ঈশ্বরের উপরে আশা কর;