1 Timothy 6:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা ঈমানদার মালিকের অধীনে আছে, তারা তাঁদেরকে ঈমানদার ভাই বলে তুচ্ছ জ্ঞান না করুক; বরং আরও যত্ন সহকারে গোলামীর কাজ করুক, কেননা যাঁরা সেই সদ্ব্যবহারের ফল ভোগ করেন তাঁরা ঈমানদার ও মহব্বতের পাত্র। এসব শিক্ষা দাও ও অনুনয় কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের মনিবরা বিশ্বাসী, প্রভুতে ভাই হওয়ার কারণে সেই মনিবদের প্রতি তাদের যেন শ্রদ্ধার অভাব না দেখা যায়। বরং, আরও ভালোভাবে তারা তাঁদের সেবা করবে, কারণ যাঁরা তাদের সেবার দ্বারা উপকৃত হচ্ছে, তাঁরাও বিশ্বাসী এবং তাদের প্রিয়জন। এই সমস্ত বিষয় তুমি তাদের শিক্ষা দাও এবং অনুনয় করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহাদের বিশ্বাসী কর্ত্তা আছে, তাহারা তাঁহাদিগকে ভ্রাতা বলিয়া তুচ্ছ জ্ঞান না করুক; বরং আরও যত্নে দাস্যকর্ম্ম করুক, কেননা যাঁহারা সেই সদ্ব্যবহারের ফল ভোগ করেন, তাঁহারা বিশ্বাসী ও প্রেমের পাত্র।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে সব দাসের মনিব বিশ্বাসী, তারা পরস্পর ভাই৷ তাই বলে দাসেরা সম্মানের দিক দিয়ে মনিব ভাইদের কোনভাবে তুচ্ছ না করুক, এবং সেইসব দাসেরা তাদের মনিবদের আরো ভাল করে সেবা করুক, কারণ যাঁরা উপকার পাচ্ছে তারাও বিশ্বাসী৷ তুমি লোকদের এইসব অবশ্য শেখাবে ও সেই অনুসারে কাজ করতে উত্সাহ দেবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যাদের বিশ্বাসী মনিব আছে তাদেরকে তুচ্ছ না করুক, কারণ তারা তাদের ভাই; বরং আরও যত্নে দাসের কাজ করুক, কারণ যারা সেই ভালো ব্যবহারে উপকার পাচ্ছেন, তারা বিশ্বাসী ও প্রিয় পাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহাদের বিশ্বাসী কর্তা আছে, তাহারা তাঁহাদিগকে ভ্রাতা বলিয়া তুচ্ছ জ্ঞান না করুক; বরং আরও যত্নে দাস্যকর্ম করুক, কেননা যাঁহারা সেই সদ্ব্যবহারের ফল ভোগ করেন, তাঁহারা বিশ্বাসী ও প্রেমের পাত্র। এই সকল শিক্ষা দেও ও অনুনয় কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দাস খ্রীষ্টে বিশ্বাসী মনিবের অধীন সে যেন বিশ্বাসী ভাই বলেই সেই মনিবকে তুচ্ছ না করে বরং আরও ভালভাবে তাঁর সেবা করে, কারণ তার সেবায় যিনি উপকার পাচ্ছেন তিনি তো বিশ্বাসী এবং তার প্রিয়। এই সব বিষয় শিক্ষা দাও এবং উপদেশ দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে গোলাম ঈসায়ী ঈমানদার মালিকের অধীন সে যেন ঈমানদার ভাই বলেই সেই মালিককে তুচ্ছ না করে বরং আরও ভালভাবে তাঁর সেবা করে, কারণ তার সেবায় যিনি উপকার পাচ্ছেন তিনি তো ঈমানদার এবং তার প্রিয়। এই সব বিষয় শিক্ষা দাও এবং উপদেশ দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার মনিব যদি ভ্রাতৃমণ্ডলীর সদস্য হয় তাহলে ক্রীতদাস যেন সেই সুযোগে তাঁর অবাধ্য না হয়। বরং তাঁকে যেন আরও বেশি ভক্তিশ্রদ্ধা করে, কারণ যিনি তার সেবা গ্রহণ করছেন তিনি তার প্রিয়জন ও একই কর্মে বিশ্বাসী। এসব বিষয়ে তুমি তাদের উপযুক্ত শিক্ষা দিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব দাসের মনিব বিশ্বাসী, তারা পরস্পর ভাই৷ তাই বলে দাসরা সম্মানের দিক দিয়ে মনিব ভাইদের কোনভাবে তুচ্ছ না করুক, এবং সেইসব দাসরা তাদের মনিবদের আরো ভাল করে সেবা করুক, কারণ যারা উপকার পাচ্ছে তারাও বিশ্বাসী৷ তুমি লোকদের এইসব অবশ্য শেখাবে ও সেই অনুসারে কাজ করতে উৎসাহ দেবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাদের বিশ্বাসী মনিব আছে তাদেরকে তুচ্ছ না করুক, কারণ তারা তাদের ভাই; বরং আরও যত্নে দাসের কাজ করুক, কারণ যারা সেই ভালো ব্যবহারে উপকার পাচ্ছেন, তারা বিশ্বাসী ও প্রিয়পাত্র।