1 Timothy 6:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে তীমথি, তোমার কাছে যা গচ্ছিত হয়েছে তা সাবধানে রাখ; যাকে মিথ্যাভাবে জ্ঞান নামে আখ্যাত করা হয় সেই সব ভক্তিহীন অসার প্রলাপ ও স্ববিরোধী শিক্ষা থেকে দূরে থাক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিমথি, তোমার তত্ত্বাবধানে যা দেওয়া হয়েছে, তা সযত্নে রক্ষা করো। অসার বাক্যালাপ এবং বিরুদ্ধ মতবাদ থেকে দূরে থেকো, যা ভ্রান্তিরূপে “জ্ঞান” বলে অভিহিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে তীমথিয়, তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে, তাহা সাবধানে রাখ; যাহা অযথারূপে বিদ্যা নামে আখ্যাত, তাহার ধর্ম্মবিরূপক নিঃসার শব্দাড়ম্বর ও বিরোধবাণী হইতে বিমুখ হও;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শোন তীমথিয়, তোমার ওপর ঈশ্বর য়ে ভার দিয়েছেন তা সযত্নে রক্ষা কর৷ যা তথাকথিত পাণ্ডিত্য নামে পরিচিত, সেই মূর্খ অসার কথা- বার্তার ও তর্কের মধ্যে য়েও না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে তীমথিয়, যা রক্ষা করার জন্য তোমাকে দেওয়া হয়েছে, তা সাবধানে রাখ; যা তথাকথিত বিদ্যা নামে আখ্যাত, তার ভক্তিহীন অসার কথাবার্তার ও তর্ক থেকে দূরে থাক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে তীমথিয়, তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে, তাহা সাবধানে রাখ; যাহা অযথারূপে বিদ্যা নামে আখ্যাত, তাহার ধর্মবিরোধী নিঃসার শব্দাড়ম্বর ও বিরোধবাণী হইতে বিমুখ হও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে তীমথিয়, যা রক্ষা করবার জন্য তোমাকে দেওয়া হয়েছে তা ভাল করে রক্ষা কর। মিথ্যা জ্ঞানের ভক্তিহীন বাজে কথা ও স্ববিরোধী শিক্ষা থেকে দূরে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে তীমথিয়, যা রক্ষা করবার জন্য তোমাকে দেওয়া হয়েছে তা ভাল করে রক্ষা কর। মিথ্যা জ্ঞানের ভয়হীন বাজে কথা ও স্ববিরোধী শিক্ষা থেকে দূরে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিমথি, মনে রেখ, যে দায়িত্ব তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, তা সযত্নে পালন কর। অসার গল্পকথা, বৃথা তর্ক এবং শূন্যগর্ভ পাণ্ডিত্যের বাগাড়ম্বর থেকে দূরে থেক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোন তীমথিয়, তোমার ওপর ঈশ্বর যে ভার দিয়েছেন তা সযত্নে রক্ষা কর৷ যা তথাকথিত পাণ্ডিত্য নামে পরিচিত, সেই মূর্খ অসার কথা- বার্তার মধ্যে ও তর্কের মধ্যে যেও না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে তীমথিয়, যা রক্ষা করার জন্য তোমাকে দেওয়া হয়েছে, তা সাবধানে রাখ; যা তথাকথিত বিদ্যা নামে আখ্যাত, তার ভক্তিহীন অসার কথাবার্তার ও তর্ক থেকে দূরে থাক;