1 Timothy 6:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ কেউ সেই জ্ঞান স্বীকার করে ঈমান সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। রহমত তোমাদের সহবর্তী হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছু মানুষ তা স্বীকার করেছে, এর ফলে বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই বিদ্যা অঙ্গীকার করিয়া কেহ কেহ বিশ্বাস সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে। অনুগ্রহ তোমাদের সহবর্ত্তী হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউ কেউ জীবনে ঐ জ্ঞানের দাবি করে৷ ঐসব লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে৷ ঈশ্বরের অনুগ্রহ তোমাদের ওপর থাকুক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই বিদ্যার দাবী করে কেউ কেউ বিশ্বাস থেকে দূরে সরে গেছে। অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই বিদ্যা অঙ্গীকার করিয়া কেহ কেহ বিশ্বাস সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে। অনুগ্রহ তোমাদের সহবর্তী হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন কোন লোক এই রকম জ্ঞানের দাবি করে খ্রীষ্টীয় ধর্ম- বিশ্বাস থেকে দূরে সরে গেছে। ঈশ্বর তোমাদের দয়া করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন কোন লোক এই রকম জ্ঞানের দাবি করে ঈসায়ী ঈমান থেকে দূরে সরে গেছে। আল্লাহ্ তোমাদের রহমত দান করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তথাকথিত এই জ্ঞান মানুষকে খ্রীষ্ট বিশ্বাসের পথ থেকে ভ্রষ্ট করে। ঈশ্বর তোমাদের সহায় হোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ কেউ জীবনে ঐ জ্ঞানের দাবি করে৷ ঐসব লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে৷ ঈশ্বরের অনুগ্রহ তোমাদের ওপর বিরাজ করুক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই বিদ্যা গ্রহণ করে কেউ কেউ বিশ্বাস থেকে দূরে সরে গেছে। অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।