1 Timothy 6:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কেউ অন্য রকম শিক্ষা দেয় এবং নিরাময় কালাম, অর্থাৎ আমাদের ঈসা মসীহের কালাম ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যদি ভ্রান্ত ধর্মশিক্ষা দেয় এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অভ্রান্ত নির্দেশ ও ঐশ্বরিক শিক্ষার সঙ্গে একমত না হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল শিক্ষা দেও ও অনুনয় কর। যদি কেহ অন্যবিধ শিক্ষা দেয়, এবং নিরাময় বাক্য, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বাক্য, ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিছু লোক আছে যাঁরা অন্যরকম শিক্ষা দেয়; তারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সত্য শিক্ষার সঙ্গে একমত নয়, এবং য়ে শিক্ষা প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবার জন্য পথ দেখায় তা তারা গ্রহণ করে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সব শিক্ষা দাও এবং উপদেশ দাও। যদি কেউ অন্যবিষয়ে শিক্ষা দেয়, এবং সত্য উপদেশ, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বাক্য ও ভক্তির শিক্ষা স্বীকার না করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি কেহ অন্যবিধ শিক্ষা দেয়, এবং নিরাময় বাক্য, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বাক্য, ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যদি অন্য রকম শিক্ষা দেয় এবং সত্য উপদেশ, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের শিক্ষা ও ঈশ্বরভক্তির শিক্ষা মেনে না নেয় তবে সে অহংকারী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যদি অন্য রকম শিক্ষা দেয় এবং সত্য উপদেশ, অর্থাৎ আমাদের হযরত ঈসা মসীহের শিক্ষা ও আল্লাহ্-ভয়ের শিক্ষা মেনে না নেয় তবে সে অহংকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু যীশু খ্রীষ্টের সারগর্ভ শিক্ষা না মেনে, সত্যধর্মের অনুসারী না হয়ে কেউ যদি বিপরীত কথা বলে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক আছে যারা অন্যরকম শিক্ষা দেয়; তারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সত্য শিক্ষার সঙ্গে একমত নয়, এবং যে শিক্ষা প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবার জন্য পথ দেখায় তা তারা গ্রহণ করে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব শিক্ষা দাও এবং উপদেশ দাও। যদি কেউ অন্য বিষয়ে শিক্ষা দেয় এবং সত্য উপদেশ, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বাক্য ও ভক্তির শিক্ষা স্বীকার না করে,