1 Timothy 6:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং বিকৃতমনা ও সত্যবিহীন লোকদের মধ্যে তুমুল ঝগড়া-বিবাদ; এই রকম লোকেরা আল্লাহ্-ভক্তিকে একটা লাভের উপায় বলে মনে করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং কলুষিতমনা লোকদের মধ্যে সৃষ্টি হয় অবিরত দ্বন্দ্ব। তারা সত্যভ্রষ্ট হয়েছে এবং ভক্তিকে তারা অর্থলাভের উপায় বলে মনে করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিবিধ নিন্দা, কুসন্দেহ, এবং নষ্ট বিবেক ও হীনসত্য লোকদের চিরবিসংবাদ; এ প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইসব লোকদের কাছ থেকে শুধু ঝগড়া শোনা যায়, এরা দুর্নীতিগ্রস্ত মনের মানুষ এবং সত্যকে হারিয়েছে৷ তারা মনে করে য়ে ঈশ্বরের সেবা করা ধনী হবার এক উপায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বিভিন্ন নিন্দা, কুসন্দেহ এবং নষ্ট বিবেক ও সত্য থেকে সরে গিয়েছে এ ধরনের লোকেরা ভক্তিকে লাভের উপায় বলে মনে করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলের ফল মাৎসর্য, বিরোধ, বিবিধ নিন্দা, কুসন্দেহ, এবং নষ্টবিবেক ও হীনসত্য লোকদের চিরবিসংবাদ; এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর নীচমনা লোকদের মধ্যে অনবরত গোলমাল। এই লোকদের মধ্যে ঈশ্বরের সত্য নেই; তারা খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাসকে একটা জাগতিক লাভের উপায় বলে মনে করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর নীচমনা লোকদের মধ্যে অনবরত গোলমাল। এই লোকদের মধ্যে আল্লাহ্র সত্য নেই; তারা ঈসায়ী ঈমানকে একটা জাগতিক লাভের উপায় বলে মনে করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ও অশান্তি সবসময় লেগেই থাকে। এসব তারাই করে যাদের কাছে যুক্তি ও সত্যের কোন মূল্য নেই। তারা মনে করে ধর্ম কেবল ধনী হবার উপায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব লোকদের কাছ থেকে শুধু ঝগড়া শোনা যায়, এরা দুর্নীতিগ্রস্ত মনের মানুষ এবং সত্যকে হারিয়েছে৷ তারা মনে করে যে ঈশ্বরের সেবা করা ধনী হবার এক উপায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কুসন্দেহ এবং নষ্ট বিবেক ও সত্য থেকে সরে গিয়েছে এ ধরনের লোকেরা ভক্তিকে লাভের উপায় বলে মনে করে।