2 Chronicles 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যেন এই লোকদের সাক্ষাতে বাইরে যেতে ও ভিতরে আসতে পারি, সেজন্য এখন আমাকে বুদ্ধি ও জ্ঞান দাও; কারণ তোমার এমন মহা লোকবৃন্দের বিচার করা কার সাধ্য?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে তুমি এমন প্রজ্ঞা ও জ্ঞান দাও, যেন আমি এইসব লোককে পরিচালনা করতে পারি, কারণ কে-ই বা তোমার এই বিশাল প্রজাপালকে নিয়ন্ত্রণ করতে সক্ষম?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যেন এই লোকদের সাক্ষাতে বাহিরে যাইতে ও ভিতরে আসিতে পারি, সে জন্য এখন আমাকে বুদ্ধি ও জ্ঞান দেও; কারণ তোমার এমন বৃহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যেন এই লোকদের সাক্ষাতে বাহিরে যাইতে ও ভিতরে আসিতে পারি, সেই জন্য এখন আমাকে বুদ্ধি ও জ্ঞান দেও; কারণ তোমার এমন বৃহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে জ্ঞান ও বুদ্ধি দাও যাতে আমি আমার কর্তব্য পালন করতে পারি, কারণ কার সাধ্য আছে তোমার এই মহাজাতিকে শাসন করে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে জ্ঞান ও বুদ্ধি দাও যাতে আমি আমার কর্তব্য পালন করতে পারি, কারণ কার সাধ্য আছে তোমার এই মহাজাতিকে শাসন করে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই এই জাতির শাসনকার্য পরিচালনা করার জন্য দান কর আমাকে উপযুক্ত জ্ঞান ও প্রজ্ঞা। অন্যথায় কি করে আমি তোমার এই মহান প্রজামণ্ডলীর শাসনকার্য পরিচালনা করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি অনুগ্রহ করে আমাকে এই সমস্ত লোকদের সঠিক পথে পরিচালনা করবার মতো বুদ্ধি ও জ্ঞান দিন| আপনার কৃপা ছাড়া কারো পক্ষেই এই সমস্ত লোকদের শাসন করা সম্ভব নয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যেন এই লোকেদের সামনেই বাইরে যেতে ও ভেতরে আসতে পারি, সেই জন্য এখন আমাকে বুদ্ধি ও জ্ঞান দাও; কারণ তোমার এমন বিশাল প্রজাদের বিচার করার ক্ষমতা কার আছে?”