2 Chronicles 1:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বুদ্ধি ও জ্ঞান তোমাকে দেওয়া হল; এছাড়া, তোমার আগে কোন বাদশাহ্‌র যে রকম হয় নি এবং তোমার পরেও যে রকম হবে না, সেই রকম ঐশ্বর্য সম্পত্তি ও গৌরব আমি তোমাকে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তোমাকে প্রজ্ঞা ও জ্ঞান দেওয়া হবে। এছাড়াও আমি তোমাকে এমন ধনসম্পদ, অধিকার ও সম্মান দেব, যেমনটি না তোমার আগে রাজত্ব করে যাওয়া কোনও রাজা পেয়েছে বা তোমার পরে আসতে চলেছে, এমন কোনও রাজা কখনও পাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বুদ্ধি ও জ্ঞান তোমাকে দত্ত হইল; অধিকন্তু তোমার পূর্ব্বে কোন রাজার যাদৃশ হয় নাই, এবং তোমার পরেও যাদৃশ হইবে না, তাদৃশ ঐশ্বর্য্য, সম্পত্তি ও গৌরব আমি তোমাকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বুদ্ধি ও জ্ঞান তোমাকে দত্ত হইল; অধিকন্তু তোমার পূর্বে কোন রাজার যাদৃশ হয় নাই, এবং তোমার পরেও যাদৃশ হইবে না, তাদৃশ ঐশ্বর্য, সম্পত্তি ও গৌরব আমি তোমাকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তোমাকে জ্ঞান ও বুদ্ধি দেওয়া হল। এছাড়া আমি তোমাকে এমন ধন, সম্পদ ও সম্মান দেব যা তোমার আগে কোন রাজার ছিল না এবং তোমার পরেও থাকবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তোমাকে জ্ঞান ও বুদ্ধি দেওয়া হল। এছাড়া আমি তোমাকে এমন ধন, সম্পদ ও সম্মান দেব যা তোমার আগে কোন বাদশাহ্‌র ছিল না এবং তোমার পরেও থাকবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি তোমাকে দান করব জ্ঞান ও প্রজ্ঞা এবং সেই সঙ্গে আমি তোমাকে দেব বিপুল ঐশ্বর্য-সম্পদ, দেব যশ ও খ্যাতি, যা তোমার আগে কখনও কারও ছিল না, পরেও কখনও কারও হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি তোমাকে জ্ঞান ও বুদ্ধি তো দেবই উপরন্তু তোমায় ধনসম্পদ, খ্যাতি ও প্রতিপত্তি, নামযশ এসবই দেবো| তুমি যা পাবে এখনো পর্যন্ত কোনো রাজাই তা পায়নি এবং ভবিষ্যতেও পাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বুদ্ধি ও জ্ঞান তোমাকে দেওয়া হল; এমনকি তোমার আগে কোনো রাজার ছিল না এবং তোমার পরেও কোনো রাজার হবে না, তত ঐশ্বর্য্য, সম্পত্তি ও গৌরব আমি তোমাকে দেব৷”