2 Chronicles 1:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সোলায়মান গিবিয়োনের উচ্চস্থলী থেকে, জমায়েত-তাঁবুর সম্মুখ থেকে জেরুশালেমে আসলেন, আর ইসরাইলে রাজত্ব করতে থাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শলোমন গিবিয়োনের সেই উঁচু স্থানটি ছেড়ে, সমাগম তাঁবুর সামনে থেকে জেরুশালেমে ফিরে গেলেন। আর তিনি ইস্রায়েলের উপর রাজত্ব করে যেতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শলোমন গিবিয়োনের উচ্চস্থলী হইতে, সমাগম তাম্বুর সম্মুখ হইতে, যিরূশালেমে আসিলেন, আর ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে থাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শলোমন গিবিয়োনের উচ্চস্থলী হইতে, সমাগম তাম্বুর সম্মুখ হইতে যিরূশালেমে আসিলেন, আর ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে থাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর শলোমন গিবিয়োনের উপাসনার উঁচু স্থান, যেখানে মিলন-তাম্বু ছিল, সেখান থেকে যিরূশালেমে চলে গেলেন আর ইস্রায়েলের উপরে রাজত্ব করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর সোলায়মান গিবিয়োনের এবাদতের উঁচু স্থান, যেখানে মিলন-তাম্বু ছিল, সেখান থেকে জেরুজালেমে চলে গেলেন আর ইসরাইলের উপরে রাজত্ব করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন গিবিয়োনের পীঠস্থান (যেখানে প্রভু পরমেশ্বরের সম্মিলন শিবির ছিল) থেকে জেরুশালেমে ফিরে গেলেন। সেখান থেকে তিনি ইসরায়েলীদের শাসনকার্য় পরিচালনা করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন তারপর গিবিয়োনের উপাসনাস্থানে গেলেন এবং সমাগম তাঁবু থেকে আবার ইস্রায়েল শাসন করার জন্য জেরুশালেমে ফিরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শলোমন গিবিয়োনের উঁচু জায়গা থেকে, সমাগম তাঁবুর সামনে থেকে, যিরূশালেমে এলেন, আর ইস্রায়েলের উপরে রাজত্ব করতে থাকলেন৷