2 Chronicles 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মান অনেক রথ ও ঘোড়সওয়ার সংগ্রহ করলেন; তাঁর এক হাজার চার শত রথ ও বারো হাজার ঘোড়সওয়ার ছিল; আর সেসব তিনি রথ-নগরগুলোতে এবং জেরুশালেমে বাদশাহ্‌র কাছে রাখতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন প্রচুর রথ ও ঘোড়া একত্রিত করলেন; তাঁর কাছে এক হাজার চারশো রথ ও 12,000 ঘোড়া ছিল, যা তিনি বিভিন্ন রথ-নগরীতে রেখেছিলেন এবং কয়েকটিকে তিনি নিজের কাছে জেরুশালেমেও রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন অনেক রথ ও অশ্বারোহী সংগ্রহ করিলেন; তাঁহার এক সহস্র চারি শত রথ, ও বারো সহস্র অশ্বারোহী ছিল; আর সেই সকল তিনি রথ নগরসমূহে; এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন অনেক রথ ও অশ্বারোহী সংগ্রহ করিলেন; তাঁহার এক সহস্র চারি শত রথ ও বারো সহস্র অশ্বারোহী ছিল; আর সেই সকল তিনি রথনগরসমূহে; এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন অনেক রথ ও ঘোড়া যোগাড় করলেন। তাতে তাঁর এক হাজার চারশো রথ ও বারো হাজার ঘোড়া হল। এই সব তিনি রথ রাখবার শহরগুলোতে এবং যিরূশালেমে নিজের কাছে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান অনেক রথ ও ঘোড়া যোগাড় করলেন। তাতে তাঁর এক হাজার চারশো রথ ও বারো হাজার ঘোড়া হল। এই সব তিনি রথ রাখবার শহরগুলোতে এবং জেরুজালেমে নিজের কাছে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চোদ্দ হাজার রথারোহী ও বারো হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে শলোমন একটি সৈন্যবাহিনী তৈরী করলেন। এর মধ্যে কিছু সৈন্য তিনি জেরুশালেমে রাখলেন এবং বাকী সৈন্যদের নানা শহরের ঘাঁটিতে মোতায়েন করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর শলোমন তাঁর সেনাবাহিনীর জন্য ঘোড়া ও রথ সংগ্রহ করতে শুরু করলেন| শলোমন 1400 রথ এবং 12,000 অশ্বারোহী সারথী সংগ্রহের পর এইসব রথ রাখার জন্য যে বিশেষ শহরগুলি বানিয়েছিলেন সেখানে পাঠিয়ে দিলেন| কিছু রথ ও অশ্বারোহী সেনা জেরুশালেমে তাঁর প্রাসাদেও রেখে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শলোমন অনেক রথ ও ঘোড়াচালক সংগ্রহ করলেন; তাঁর এক হাজার চারশো রথ ও বারো হাজার ঘোড়াচালক ছিল; আর সেই সব তিনি রথ নগরে এবং যিরূশালেমে রাজার কাছে রাখতেন৷