2 Chronicles 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ জেরুশালেমে রূপা ও সোনাকে পাথরের মত এবং এরস কাঠকে নিম্নভূমিস্থ ডুমুর গাছের মত প্রচুর করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমে রাজা, রুপো ও সোনাকে পাথরের মতো সাধারণ স্তরে নামিয়ে এনেছিলেন, এবং দেবদারু কাঠকে পর্বতমালার পাদদেশে উৎপন্ন ডুমুর গাছের মতো পর্যাপ্ত করে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা যিরূশালেমে রৌপ্য ও স্বর্ণকে প্রস্তরের ন্যায়, এবং এরস কাষ্ঠকে নিম্নভূমিস্থ সুকমোর গাছের ন্যায় প্রচুর করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা যিরূশালেমে রৌপ্য ও স্বর্ণকে প্রস্তরের ন্যায়, এবং এরস কাষ্ঠকে নিম্নভূমিস্থ সুকমোর গাছের ন্যায় প্রচুর করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যিরূশালেমে সোনা ও রূপাকে করলেন পাথরের মত প্রচুর এবং এরস কাঠকে করলেন নীচু পাহাড়ী এলাকায় গজানো ডুমুর গাছের মত অনেক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জেরুজালেমে সোনা ও রূপাকে করলেন পাথরের মত প্রচুর এবং এরস কাঠকে করলেন নীচু পাহাড়ী এলাকায় গজানো ডুমুর গাছের মত অনেক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর রাজত্বকালের জেরুশালেমে রূপোর দাম ছিল সাধারণ ইঁট পাথরের মত, আর সীডার কাঠ এত বেশী ছিল যে জংলী ডুমুর কাঠের মত সেই কাঠ ছিল সস্তা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন জেরুশালেমে সোনা এবং রূপাকে পাথরের মতো সাধারণ করে তুলেছিলেন| তিনি সাধারণ সুকমোর গাছপালার মতোই তাঁর রাজত্বের পশ্চিমের পাহাড়গুলিতে বিরল এরস গাছ লাগিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা যিরূশালেমে রূপা ও সোনাকে পাথরের মত এবং এরস কাঠকে উপত্যকার ডুমুর গাছের মত প্রচুর করলেন৷