2 Chronicles 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মানের সমস্ত ঘোড়া মিসর থেকে আনা হত, বাদশাহ্‌র বণিকেরা দল হিসেবে মূল্য দিয়ে পালে পালে ঘোড়া পেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমনের ঘোড়াগুলি আমদানি করা হত মিশর ও কুই থেকে—রাজকীয় বণিকেরা বাজার দরে সেগুলি কুই থেকে কিনে আনত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমনের অশ্ব সকল মিসর হইতে আনা হইত, রাজার বণিকেরা দল হিসাবে মূল্য দিয়া পালে পালে অশ্ব পাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমনের অশ্ব সকল মিসর হইতে আনা হইত, রাজার বণিকেরা দল হিসাবে মূল্য দিয়া পালে পালে অশ্ব পাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমনের ঘোড়াগুলো মিসর ও কিলিকিয়া থেকে আনা হত। রাজার বণিকেরা কিলিকিয়া থেকে সেগুলো কিনে আনত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মানের ঘোড়াগুলো মিসর ও কিলিকিয়া থেকে আনা হত। বাদশাহ্‌র বণিকেরা কিলিকিয়া থেকে সেগুলো কিনে আনত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার বাণিজ্য বিভাগের কর্মচারীরা মুসরি ও সাইলিসিয়া থেকে রপ্তানি করা অশ্ব ও মিশর থেকে রপ্তানী করা রথ কেনাবেচার ব্যবসা নিয়ন্ত্রণ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমনের ঘোড়াগুলি মিশর এবং কুয়ে থেকে আনা হয়েছিল| তাঁর বণিকরা সেগুলি কুয়ে থেকে কিনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শলোমনের ঘোড়াগুলি মিশর থেকে আনা হত, রাজার বণিকেরা দল হিসাবে দাম দিয়ে পালে পালে ঘোড়া পেত৷