2 Chronicles 1:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসর থেকে ক্রয় করে আনা এক এক রথের মূল্য ছয় শত শেকল রূপা ও এক এক ঘোড়ার মূল্য এক শত পঞ্চাশ শেকল ছিল। এভাবে ওদের দ্বারা সমস্ত হিট্টিয় বাদশাহ্‌ ও অরামীয় বাদশাহ্‌র জন্যও ঘোড়া আনা হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মিশর থেকে এক-একটি রথ আমদানি করত ছয়শো শেকল রুপো দিয়ে, এবং এক-একটি ঘোড়া আমদানি করত একশো 50 শেকলে। এছাড়াও হিত্তীয় ও অরামীয় সব রাজার কাছে তারা সেগুলি রপ্তানিও করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিসর হইতে ক্রীত ও আনীত এক এক রথের মূল্য ছয় শত [শেকল] রৌপ্য, ও এক এক অশ্বের মূল্য এক শত পঞ্চাশ [শেকল] ছিল। এই প্রকারে উহাদের দ্বারা সমস্ত হিত্তীয় রাজার ও অরামীয় রাজার জন্যও অশ্ব আনা হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসর হইতে ক্রীত ও আনীত এক এক রথের মূল্য ছয়শত [শেকল] রৌপ্য, ও এক এক অশ্বের মূল্য একশত পঞ্চাশ [শেকল] ছিল। এই প্রকারে উহাদের দ্বারা সমস্ত হিত্তীয় রাজার ও অরামীয় রাজার জন্যও অশ্ব আনা হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর থেকে আনা প্রত্যেকটা রথের দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা এবং প্রত্যেকটা ঘোড়ার দাম পড়ত প্রায় দুই কেজি রূপা। সেই বণিকেরা হিত্তীয় ও অরামীয় সব রাজাদের কাছে সেগুলো বিক্রি করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর থেকে আনা প্রত্যেকটা রথের দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা এবং প্রত্যেকটা ঘোড়ার দাম পড়ত প্রায় দুই কেজি রূপা। সেই বণিকেরা হিট্টীয় ও সিরীয় সব বাদশাহ্‌দের কাছে সেগুলো বিক্রি করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা হিত্তিয় ও সিরিয়ার রাজাদের কাছে এক একটি রথ বিক্রী করত 600 রৌপ্যমুদ্রায় এবং প্রতিটি অশ্বের দাম নিত 150 রৌপ্যমুদ্রা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত বণিকরা 600 শেকল রূপোর বিনিময়ে একটি রথ ও 150 শেকল রূপোর বিনিময়ে একটা ঘোড়া কিনত| সমস্ত হিত্তীয় ও অরামীয় রাজারা এইসব বণিকদের মারফত তাঁদের ঘোড়া ও রথগুলি কিনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মিশর থেকে কেনা ও আনা এক একটি রথের দাম ছশো শেকল রূপা ও এক একটি ঘোড়ার দাম একশো পঞ্চাশ শেকল ছিল৷ এই ভাবে তাদের মাধ্যমে সমস্ত হিত্তীয় রাজার ও অরামীয় রাজার জন্যও ঘোড়া আনা হত৷