2 Chronicles 1:3 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সোলায়মান ও তাঁর সঙ্গে সমস্ত সমাজ গিবিয়োনস্থ উচ্চস্থলীতে গেলেন; কেননা মাবুদের গোলাম মূসা মরুভূমিতে যা নির্মাণ করেছিলেন, খোদায়ী সেই জমায়েত-তাঁবু সেই স্থানে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং শলোমন ও সমগ্র জনসমাজ গিবিয়োনের উঁচু স্থানটিতে গেলেন, কারণ ঈশ্বরের সেই সমাগম তাঁবুটি সেখানেই ছিল, যেটি সদাপ্রভুর দাস মোশি মরুপ্রান্তরে তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে শলোমন ও তাঁহার সহিত সমস্ত সমাজ গিবিয়োনস্থ উচ্চস্থলীতে গেলেন; কেননা সদাপ্রভুর দাস মোশি প্রান্তরে যাহা নির্ম্মাণ করিয়াছিলেন, ঈশ্বরীয় সেই সমাগম-তাম্বু সেই স্থানে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে শলোমন ও তাঁহার সহিত সমস্ত সমাজ গিবিয়োনস্থ উচ্চস্থলীতে গেলেন; কেননা সদাপ্রভুর দাস মোশি প্রান্তরে যাহা নির্মাণ করিয়াছিলেন, ঈশ্বরীয় সেই সমাগম-তাম্বু সেই স্থানে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ও সমস্ত লোকেরা গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে গেলেন, কারণ সেখানেই ঈশ্বরের মিলন-তাম্বু ছিল যেটি সদাপ্রভুর দাস মোশি মরু-এলাকায় থাকতে তৈরী করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি ও সমস্ত লোকেরা গিবিয়োনের এবাদতের উঁচু স্থানে গেলেন, কারণ সেখানেই আল্লাহ্র মিলন-তাম্বু ছিল যেটি মাবুদের গোলাম মূসা মরুভূমিতে থাকতে তৈরী করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিবিয়োনের পীঠস্থানে যাবার আদেশ দিলেন। মরু প্রান্তরে থাকাকালে প্রভু পরমেশ্বরের সেবক মোশি ঈশ্বরের যে সম্মিলন শিবির নির্মাণ করেছিলেন, সেই শিবির গিবিয়োনে প্রতিষ্ঠিতছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে শলোমন ও তাঁর সঙ্গে সমস্ত সমাজ গিবিয়োনের উঁচু জায়গায় গেলেন; কারণ সদাপ্রভুর দাস মোশি মরুপ্রান্তে যা তৈরী করেছিলেন, ঈশ্বরের সেই সমাগম তাঁবু সেখানে ছিল৷