2 Chronicles 1:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আল্লাহ্‌র সিন্দুক দাউদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে, দাউদ তার জন্য যে স্থান প্রস্তুত করেছিলেন সেই স্থানে এনেছিলেন, কেননা তিনি তার জন্য জেরুশালেমে একটি তাঁবু স্থাপন করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে দাউদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে ঈশ্বরের তাঁবুটি সেখানেই নিয়ে এলেন, যে স্থানটি তিনি সেটি রাখার জন্য তৈরি করলেন, কারণ জেরুশালেমেই তিনি সেটি রাখার জন্য একটি তাঁবু খাটিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঈশ্বরের সিন্দুক দায়ূদ কিরিয়ৎ-যিয়ারীম হইতে, দায়ূদ তাহার জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন, সেই স্থানে আনিয়াছিলেন, কেননা তিনি তাহার জন্য যিরূশালেমে এক তাম্বু স্থাপন করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঈশ্বরের সিন্দুক দায়ূদ কিরিয়ৎ-যিয়ারীম হইতে, দায়ূদ তাহার জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন, সেই স্থানে আনিয়াছিলেন, কেননা তিনি তাহার জন্য যিরূশালেমে এক তাম্বু স্থাপন করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশ্য ঈশ্বরের সিন্দুকটি যিরূশালেমে ছিল, কারণ দায়ূদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে সেটি নিয়ে এসে এর জন্য যিরূশালেমে যে তাম্বু খাটিয়েছিলেন সেখানে রেখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশ্য আল্লাহ্‌র সিন্দুকটি জেরুজালেমে ছিল, কারণ দাউদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে সেটি নিয়ে এসে এর জন্য জেরুজালেমে যে তাম্বু খাটিয়েছিলেন সেখানে রেখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(অবশ্য) চুক্তিসিন্দুকটি ছিল জেরুশালেমে। রাজা দাউদ কিরিয়াথ জিয়ারিম থেকে সিন্দুকটি এনে সেখানেই রেখেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন দায়ুদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে ঈশ্বরের সাক্ষ্যসিন্দুকটি জেরুশালেমে নিয়ে গিয়েছিলেন এবং এটা রাখার জন্য সেখানে একটা বিশেষ তাঁবু বানিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঈশ্বরের সিন্দুক দায়ূদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে, দায়ূদ তার জন্য যে জায়গা তৈরী করেছিলেন, সেখানে এনেছিলেন, কারণ তিনি তার জন্য যিরূশালেমে একটি তাঁবু স্থাপন করেছিলেন৷