2 Chronicles 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেল যে ব্রোঞ্জের কোরবানগাহ্ তৈরি করেছিলেন তা মাবুদের শরীয়ত-তাঁবুর সম্মুখে ছিল; আর সোলায়মান ও সমাজের সমস্ত লোক সেই স্থানে এবাদত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলের তৈরি করা ব্রোঞ্জের সেই বেদিটি গিবিয়োনে সদাপ্রভুর সমাগম তাঁবুর সামনেই রাখা ছিল; তাই শলোমন ও সেই জনসমাজ সেখানেই তাঁর কাছে খোঁজখবর নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেল যে পিত্তলময় যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছিলেন, তাহা সদাপ্রভুর আবাসের সম্মুখে ছিল; আর শলোমন ও সমাজ তাহার কাছে অন্বেষণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেল যে পিত্তলময় যজ্ঞবেদি নির্মাণ করিয়াছিলেন, তাহা সদাপ্রভুর আবাসের সম্মুখে ছিল; আর শলোমন ও সমাজ তাহার কাছে অন্বেষণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হূরের নাতি ঊরির ছেলে বৎসলেল ব্রোঞ্জের যে বেদী তৈরী করেছিলেন সেটি গিবিয়োনে সদাপ্রভুর আবাস-তাম্বুর সামনে ছিল। সেইজন্য শলোমন ও সব লোকেরা সেখানে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হূরের নাতি ঊরির ছেলে বৎসলেল ব্রোঞ্জের যে কোরবানগাহ্ তৈরী করেছিলেন সেটি গিবিয়োনে মাবুদের আবাস-তাম্বুর সামনে ছিল। সেইজন্য সোলায়মান ও সব লোকেরা সেখানে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হুরের পৌত্র এবং উরির পুত্র বৎসলেল যে ব্রোঞ্জের বেদীটি নির্মাণ করেছিলেন, সেটি গিবিয়োনে প্রভু পরমেশ্বরের সম্মিলন শিবিরের সামনে রাখা ছিল। রাজা শলোমন তাঁর সমস্ত প্রজাবৃন্দকে নিয়ে সেখানে উপাসনার জন্য উপস্থিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঊরির পুত্র বৎসলেল একটি পিতলের বেদী বানিয়েছিলেন| সেটা গিবিয়োনের এই পবিত্র তাঁবুর সামনে রাখা হয়েছিল| এ কারণে শলোমন ও লোকরা সেখানে প্রভুর পরামর্শ ও উপদেশ নিতে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হূরের নাতি ঊরির ছেলে বৎসলেল যে পিতলের যজ্ঞবেদী তৈরী করেছিলেন, তা সদাপ্রভুর সমাগম তাঁবু সামনে ছিল; আর শলোমন ও সমাজ তার কাছে গেলেন৷