2 Chronicles 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সোলায়মান ঐ স্থানে জমায়েত-তাঁবুর সমীপস্থ ব্রোঞ্জের কোরবানগাহে মাবুদের সম্মুখে কোরবানী দিলেন, এক হাজার পোড়ানো-কোরবানী দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন সমাগম তাঁবুতে সদাপ্রভুর সামনে রাখা ব্রোঞ্জের বেদির কাছে গেলেন ও সেটির উপর এক হাজার হোমবলি উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শলোমন ঐ স্থানে সমাগম-তাম্বুর সমীপস্থ পিত্তলময় বেদিতে সদাপ্রভুর সম্মুখে যজ্ঞ করিলেন, এক সহস্র হোমবলি উৎসর্গ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শলোমন ঐ স্থানে সমাগম-তাম্বুর সমীপস্থ পিত্তলময় বেদিতে সদাপ্রভুর সম্মুখে যজ্ঞ করিলেন, এক সহস্র হোমবলি উৎসর্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শলোমন সেই ব্রোঞ্জের বেদীর কাছে গিয়ে সদাপ্রভুর সামনে তার উপরে এক হাজার পশু দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সোলায়মান সেই ব্রোঞ্জের কোরবানগাহের কাছে গিয়ে মাবুদের সামনে তার উপরে এক হাজার পশু দিয়ে পোড়ানো-কোরবানী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্মিলন শিবিরের সামনে, ব্রোঞ্জের বেদীর উপরে এক সহস্র পশুবলি দিয়ে রাজা শলোমন প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম উৎসর্গ করে তাঁর উপাসনা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন সমাগম তাঁবুর সামনে পিতলের বেদীর ওপর গেলেন, যেটি প্রভুর সামনে ছিল এবং সেই বেদীর ওপরে 1000 হোমবলি উৎসর্গ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শলোমন সেখানে সমাগম তাঁবুর কাছে পিতলের বেদিতে সদাপ্রভুর সামনে যজ্ঞ করলেন, এক হাজার হোমবলি উত্সর্গ করলেন৷